কি ভয়াবহ ! কি অমানবিক পরিসংখ্যান এদেশের !
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে এ প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। রিপোর্টে বলা হয়, পারিবারিক কলহ এবং পরকীয়ার জের ধরে নির্যাতিত হয়ে ৩৬ নারী নিহত এবং ১০ জন আহত হয়েছে। ফতোয়ার শিকার হয়েছে ৪ জন নারী। এসিড নিক্ষেপে ১ নারী নিহত, আহত হয়েছে ১২, এবং ইভটিজিং-এর শিকার হয়েছে ৩১ কিশোরী।
জুলাই মাসে সারাদেশে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে ২৬ জন শিশু এবং সমান সংখ্যক নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ নারী-শিশুকে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনে আহত হয়েছে ৪১ জন, এরমধ্যে নওগাঁ জেলার নিয়ামতপুরে আদিবাসী পল্লীতে সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগে আহত হয়েছে ৩৭ জন। চিকিৎসকের অবহেলায় একমাসে বিভিন্ন বয়সের ১০ রোগীর মৃত্যু হয়েছে।
তাদের তথ্য মতে, দেশের বিভিন্ন স্থানে সড়ক ও অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হয় ৩১৫ জনের। অন্যদিকে গণপিটুনীতে নিহত হয়েছে ১২ জন। এরমধ্যে গাজীপুরে একদিনেই গণপিটুনীতে নিহত হয়েছে ৬ ডাকাত।
জরিপ অনুযায়ী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ১০ জন। এর মধ্যে র্যা বের সঙ্গে ৪, পুলিশের সঙ্গে ১ এবং র্যা ব-পুলিশের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৫ জন। এছাড়া পুলিশ হেফাজতে ৩ জন পুরুষ নিহতের ঘটনা ঘটেছে। একই সময়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে ৬ জন এবং তাদের নির্যাতনে আহত হয় ৬ বাংলাদেশি। বিএসএফ কর্তৃক অপহরণ হয়েছে শিশু কিশোরসহ ২৯ বাংলাদেশি।
রিপোর্ট অনুযায়ী গত মাসে সামাজিক সহিংতায় ১১০ জন নিহত ও ১৩শ’ ১৯ জন আহত, রাজনৈতিক সহিংসতায় ১৮ জন নিহত এবং ১ হাজার ২৯ জন আহতের ঘটনা ঘটেছে। একই সময়ে নানা কারণে গ্রেফতার করা হয়েছে ১৪শ’ ৪৩ জনকে।
দেশটা কোথায় যাচ্ছে ???
সুত্র : দৈনিক আমাদের সময় -০৩/০৮/১০
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।