somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়ান ইউনিভার্সিটির অনিয়মের শেষ কোথায় নিষেধ সত্ত্বেও চলছে দূরশিক্ষণ, শুরু করেছে অননুমোদিত কোর্স

১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুল হাকিম চৌধুরী
এমনিতেই নানা অনিয়ম ও ১২শ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তার ওপর নিয়মনীতির তোয়াক্কা না করা, এমনকি ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্তেও এখনও দূরশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে উত্তরায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তারপরও থেমে নেই তাদের অবৈধ কার্যক্রম। সম্প্রতি ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয় অনুমোদন না নিয়ে প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্টিং জার্নালিজম নামে তিন মাসের একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে এই ইউনিভার্সিটি। জানা গেছে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এ কোর্স চালু করা হয়েছে। এ ব্যাপারে ইউনিভার্সিটির একজন কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজের সঙ্গে ছাত্র সেজে কোর্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তিন মাসের কোর্স চালু করতে অনুমতি লাগে না, এর বেশি হলে লাগে’। আর এই অবৈধ কোর্সটির পরিচালনায় নাম ভাঙানো হচ্ছে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের যেমন- এটিএন নিউজের জ ই মামুন, বৈশাখী টেলিভিশনের মঞ্জুরুল ইসলাম বুলবুল ইত্যাদি। এ ব্যাপারে ইউজিসির চেয়ারমান একে আজাদ চৌধুরী বলেন, যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় যেকোনো কোর্স চাল করতে অবশ্যই ইউজিসির অনুমতি লাগবে। তবে কিছু ইউনিভার্সিটি এ রকম কোর্স চালু করেছে বলে খবর পাওয়া গেছে, তবে এরা আমাদের কাছে ব্লাক লিস্টেড। সুতরাং যারা পড়বে তাদের বুঝেশুনে এ কোর্স করা উচিৎ।

এদিকে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রলায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও দূরশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ইউনিভার্সিটি। কোর্সগুলো হচ্ছে- ব্যবসায় প্রশাসন, গভার্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ইসলামিক অ্যান্ড স্টাডিস, ইসলামিক হিস্টরি অ্যান্ড সিভিলাইজেশন, সোসিওলজি অ্যান্ড অ্যান্থোপোলজি, সোসাল ওয়েলফেয়ার, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়গুলোতেও অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। জানা গেছে, এ কোর্সগুলোর ছাত্র-ছাত্রীরা শুধু শুক্রবার ক্লাস করে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তির সময় এসব কোর্সগুলো তাদেরকে দূরশিক্ষণেই পরিচালিত হচ্ছে বলে ইউনিভার্সিটি থেকে তাদের জানানো হয়। তাই তারা এখানে ভর্তি হয়েছে। কারণ অনেকের পক্ষেই ক্যাম্পাস মোডে সপ্তাহের ৫-৬ দিন ক্লাস করা সম্ভব নয়। সপ্তাহের ৫-৬ দিনই কোনো না কোনো কাজে কর্মব্যস্ত থাকে অনেক শিক্ষার্থী। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। এ ক্ষেত্রে ইউজিসির ভাষ্য, এশিয়ান ইউনিভার্সিটিতে সব রকমের দূরশিক্ষণ কার্যক্রম বন্ধ। যদি চালিয়ে থাকে তবে তা অবৈধ।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয় ৬টি অভিযোগ চিহ্নিত করে গত বছরের ২৭ জুলাই আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুদকে একটি পত্র পাঠায়। অভিযোগগুলো হচ্ছেÑ শুধু বিএড কোর্সে দূরশিক্ষণের অনুমতি নিয়ে অবৈধভাবে জালিয়াতি করে ৬টি বিষয়ে কার্যক্রম পরিচালনা করা, ১৮টি আঞ্চলিক রিসোর্স সেন্টারের মাধ্যমে সারাদেশে শিক্ষাবাণিজ্য করে প্রচুর কাঁচা টাকা হাতিয়ে নেয়া, ২০০৭ সালের ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতি কর্তৃক সমাবর্তনে ১ হাজার ৪৩১ জনের সনদ দেয়ার কথা বলে ৬ হাজার ২০ জনকে সনদ দেয়া, ২৭ জুলাই ২০০৯-এ পণ্ড হয়ে যাওয়া ৫ম সমাবর্তনে ৪ হাজার ৭০৯ জনের স্থলে ১০ হাজার ২২৬ জনকে অননুমোদিতভাবে সনদ দেয়ার প্রস্তুতি নেয়া, রংপুর কেন্দ্রের ২ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নিজের অ্যাকাউন্টে নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থ আÍসাৎ, ১২শ’ কোটি টাকা এবং ২০ কোটি টাকার বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন ভিসি সাদেক।


যঃঃঢ়://িি.িধসধফবৎড়ৎঃযড়হববঃর.পড়স/পড়হঃবহঃ/২০১১/১২/১১/হবংি০২৪০.যঃস

যঃঃঢ়://িি.িধসধফবৎড়ৎঃযড়হববঃর.পড়স/পড়হঃবহঃ/২০১১/১২/১১/চধমব৮.লঢ়ম
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×