somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬ বছরেও স্থায়ী ক্যাম্পাস করেননি, ক্লাস হয় স্কুলে

১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
আবদুল হাকিম চৌধুরী

উত্তরায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটির বয়স ১৬ বছর হলেও এখনো গড়ে উঠেনি স্থায়ী ক্যাম্পাস, জায়গা না থাকায় শিক্ষার্থীরা এখনো ক্লাস করে দাড়িয়ে আর দূরশিক্ষণের ছাত্রছাত্রীরা প্রতি শুক্রবার ক্লাস করেন পাশেই অবস্থিত নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজে, অথচ সম্পত্তিসহ হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল হাসান মুহাম্মদ সাদেক। দুটি পৃথক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি আবারও বিবেক তাড়িত হয়ে নিজেকে দায় মুক্ত করার লক্ষেই এশিয়ান ইউনিভার্সিটির আইডি থেকেই একজন স্টাফ পাঠিয়েছেন ভিসি আবুল হাসান মুহাম্মদ সাদেকের কোন ব্যাংকে কতগুলো একাউন্ট রয়েছে এবং এসব একাউন্ট কীভাবে ব্যবহƒত হয় এসব তথ্য। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের আরেকজন ব্যক্তি সাবেক স্টেট অফিসারের মাধ্যমে জানা গেছে ভিসি সাদেক সাহেবের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ।

এ সম্পত্তিগুলো হচ্ছে- মৌজা বড় আশুলিয়ায় ৭ বিঘা জমি কিনেছেন ২০০৭ সালে, মৌজা রৌদ্রপুর আশুলিয়ায় ২ বিঘা জমি কিনেছেন ২০১০ সালে, মৌজা ডেমরপাড়া গাজীপুরে ৭ বিঘা জমি কিনেছেন ২০১১ সালে এবং মৌজা ধনিয়া যাত্রাবাড়ীতে ৭ কাঠা জমি কিনেছেন ২০০৮ সালে। ফ্লাট কিনেছেন মোট তিনটি। উত্তর বাড্ডা শাহজাপুরে অবস্থিত সুবাস্তু নজর বেলীতে একটি ফ্লাট কিনেছেন ২০০৬, উত্তরার ১০ নং সেক্টরে ২টি ফ্লাট কিনেছেন ২০১১ সালের জানুয়ারিতে। এছাড়া মতিঝিলে ৩.৫ কোটি টাকায় একটি বিল্ডিং ক্রয় করেন ২০০২ সালে, উত্তরা রাজলক্ষীর পেছনে আলাউদ্দিন টাওয়ারে রয়েছে ২টি দোকান। উত্তরার ৭ নং সেক্টরে ২৮ নং রোডে রয়েছে নিজের বিলাসবহুল বাড়ি ও রয়েছে একটি টয়োটা প্রাডো। সব মিলিয়ে এসব সম্পত্তির মোটমূল্য বর্তমানে ৬৩ কোটি টাকার উপরে বলে ধারণা দিয়েছেন এই সাবেক স্টেট অফিসার। এছাড়াও তিনি কান্ডারী গ্র“প নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছেন নাম। এই কান্ডারী গ্র“পের চেয়ারম্যান তিনি। এর িি.িশধহফধৎরমৎড়ঁঢ়.পড়স ওয়েবসাইট থেকে জানা গেছে আরও তথ্য। প্রতিষ্ঠানটি দাড় করিয়েছেন ৩০ জুলাই ২০০৯ যা আজ থেকে ঠিক আড়াই বছর পূর্বে এশিয়ানের সকলকে অন্ধকারে রেখে এশিয়ানের টাকায়ই ব্যবসা করে যাচ্ছেন। এর ব্যবসা হচ্ছে- রিয়েল এস্টেট, ফিন্যান্স, এক্সপোর্ট-ইম্পোর্ট, ফ্যাশন ও ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। জানা গেছে, ভিসি সাদেকের এই বিপুল বিত্ত বৈভবের প্রধান উৎস তার জাল সার্টিফিকেট বাণিজ্য।

তবে সূত্রটি নিশ্চিত করে জানিয়েছে এই সম্পত্তি তার ক্যাশের তুলনায় কিছুই নয় এবং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে রয়েছে কয়েক হাজার কোটি টাকা। এসব টাকা তিনি বিভিন্ন সময় হুন্ডির মাধ্যমে কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া পাঠিয়েছেন।

এদিকে ইমেইলপ্রেরক প্রাপ্ত ডাটা অনুযায়ী বিভিন্ন ব্যাংকগুলো থেকে যে সত্যতা জানাতে চেষ্টা করেছেন তা হল- ‘এশিয়ান এর ইউনিভাসিটির নামে কোনো একাউন্ট নেই কিন্তু ভিসির নামে আছে। ছাত্ররা সেই ব্যক্তিগত একাউন্টে টাকা জমা দেয়। জানা যায়, এমসিএম লোকমান (বর্তমান ফিন্যান্স ডিরেক্টর) নিজে সেই সব গোপন জায়গায় একাউন্ট খুলেন এবং তার প্রমাণও আছে। কারণ অনেক ব্যাংকের ম্যানেজার শুধু লোকমানকেই চেনে তারা ভিসিকে চেনেন না। এফডিআর ব্যাপারটি দেখাশুনা করতো নাজমুল। তবে সে নিউজিল্যান্ডে চলে গেছে। সে মাত্র ১০ হাজার টাকা বেতনে চাকরি করত। কিন্তু এই এফডিআর এর টাকা পুরোটাই ভিসি হজম করেছে বলে জানা গেছে। ইমেইল প্রেরকের প্রশ্ন হলো- এই বিশ্ববিদ্যালয়ের এতগুলো একাউন্টে টাকা কেন জমা হয়? কেন এত এফডিআর? ছাত্র সংখ্যার যে তালিকা ইউজিসিতে আছে তাতে এত টাকা জমা হবার কথা না। বিভিন্ন ব্যাংক, শাখা ও একাউন্ট নাম্বারগুলো নিচে দেয়া হল।

আল আরাফা ইসলামী ব্যাংক লি., কুষ্টিয়া শাখা, একাউন্ট নাম্বার: ৭৬৫৬০০০০; আল আরাফা ইসলামী ব্যাংক লি. রাজশাহী শাখা, একাউন্ট নাম্বার: ৬০৯৮৫৭৩৩৪; আল আরাফা ইসলামী ব্যাংক লি., মতিঝিল কর্পোরেট শাখা, একাউন্ট নাম্বার: ৯০৭৭৮৩৭৫; এফডিআর: ঢাকা সাউথ, বাংলাদেশ, একাউন্ট নাম্বার: ৭২৯৮৪০১৮২; এফডিআর, উত্তরা, একাউন্ট নাম্বার: ৯৮৭৬১০০০; এক্সিম ব্যাংক লি., উত্তরা শাখা, একাউন্ট নাম্বার: ৩৪২১৪৩৩৪৭৪৫; এক্সিম ব্যাংক লি., বগুরা শাখা, একাউন্ট নাম্বার: ৬৮৮৩৯৩৬০৪; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., রংপুর শাখা, একাউন্ট নাম্বার: ৫৭০৫৭৯৮৩৮; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., চট্টগ্রাম শাখা, একাউন্ট নাম্বার: ৯২৬২৩০০৪৩; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., দিনাজপুর শাখা, একাউন্ট নাম্বার: ৮৯৭৩৮০০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., যশোর শাখা, একাউন্ট নাম্বার: ৭৯৪৬৪৫০০; এফডিআর: রাজশাহী বাংলাদেশ, একাউন্ট নাম্বার: ২৩১৭৩০৫০; এফডিআর: ঢাকা বাংলাদেশ, একাউন্ট নাম্বার: ৩৪৫২৬১০০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., উত্তরা শাখা, একাউন্ট নাম্বার: ৮৬৭৮০৫৮৭০১; আল আরাফা ইসলামী ব্যাংক লি., বরিশাল শাখা, একাউন্ট নাম্বার: ৭৩৪৬৩৪৯৩৪; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. শাখার নেই, একাউন্ট নাম্বার: ২৬৪৬৩৭০০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., পঞ্চগর শাখা, একাউন্ট নাম্বার: ৯৮৭১২৬৯৮৫০০; এফডিআর: ৩৪৫৬১০০; জনতা ব্যাংক, নীলফামারী শাখা, একাউন্ট নাম্বার: ৯৮৭১৪২৭২৫০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., মৌলভীবাজার শাখা, একাউন্ট নাম্বার: ৯৮৭২২৬১৫০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ উত্তরা শাখা (সরাসরি সংগ্রহ), একাউন্ট নাম্বার: ৮৭৪৫৪৭৬২১৬; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., জামালপুর সদর শাখা, একাউন্ট নাম্বার: ৮২৮৫২৩৫০৯; আল আরাফা ইসলামী ব্যাংক লি., ময়মনসিংহ শাখা, একাউন্ট নাম্বার: ৮৭৬২০৯৬৫৪৯; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., পাবনা শাখা, একাউন্ট নাম্বার: ৮৮৭৫৬৭৮০০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ধানমন্ডি শাখা (সরাসরি সংগ্রহ), একাউন্ট নাম্বার: ৩৪৩৯৮৭৬৫; এফডিআর: চট্টগ্রাম, একাউন্ট নাম্বার: ৫৬৭৪২৬১০০; এফডিআর: গাইবান্ধা, একাউন্ট নাম্বার: ৮৭৬৫৮০০০; এফডিআর: ঢাকা সাউথ, একাউন্ট নাম্বার: ৮৭৬৫২০১০০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., ধানমন্ডি শাখা, একাউন্ট নাম্বার: ৯১৬৮৯৯৭৭৭৪; এক্সিম ব্যাংক, সাত মসজিদ রোড শাখা, একাউন্ট নাম্বার: ৯৭১২৩০৬০৯৭৩; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কুষ্টিয়া শাখা, একাউন্ট নাম্বার: ৯৮৭১০০৪৭৫৯৯; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., গাইবান্ধা শাখা, একাউন্ট নাম্বার: ৯৮১৫৩১৬৯৫০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., টাঙ্গাইল শাখা, একাউন্ট নাম্বার: ২৪৪১৬০৮৭৬৯; আল আরাফা ইসলামী ব্যাংক লি., সাতমসজিদ রোড শাখা, একাউন্ট নাম্বার: ৭৬৫৪২০৩০০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., উত্তরা শাখা, একাউন্ট নাম্বার: ৭৪৫৬৭১৪৭০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., জামালপুর শাখা, একাউন্ট নাম্বার: ১৮৯৭১৬৮০০৫; এফডিআর: সিরাজগঞ্জ, একাউন্ট নাম্বার: ৯৮৭৬৫০১০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., ধানমন্ডি শাখা, একাউন্ট নাম্বার: ৯১০৩১৯৯৬১৮; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., ময়মনসিংহ, একাউন্ট নাম্বার: ৮৭৬৯৮৫৯৫০; জনতা ব্যাংক, নীলফামারী শাখা, একাউন্ট নাম্বার: ৯৮২৫০৬৬৫০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., মৌলভীবাজার শাখা, একাউন্ট নাম্বার: ৭৮২৩৫৭০০; আল আরাফা ইসলামী ব্যাংক লি., চট্টগ্রাম শাখা, একাউন্ট নাম্বার: ৯৮৭৪২৩৫৭৬; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., খুলনা শাখা, একাউন্ট নাম্বার: ৭৬৮৯৩৬৭০০; ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কুড়িগ্রাম শাখা, একাউন্ট নাম্বার: ৯১১২৬৮৬০০; এফডিআর: ঢাকা উত্তর, একাউন্ট নাম্বার: ৭৮৬৯১৭৯৫৮৯; এফডিআর: ঢাকা দক্ষিণ, একাউন্ট নাম্বার: ৮৯৭৪৯৫০০। এ ব্যাপারে ভিসি সাদেক সাহেবের সঙ্গে ফোনে ও ইমেইলে অনেকবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছে শিক্ষামন্ত্রণালয়, ইউজিসি ও দুদক এ ব্যাপারে জোড়ালো পদক্ষেপ নিলে শিক্ষাঙ্গনে এসব অরাজকতার অবসান হবে এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশও বজায় থাকবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×