আবদুল হাকিম চৌধুরী : বর্তমানে যে সনদ-বাণিজ্যের অভিযোগ নিয়ে তদšø করছে ইউজিসি, সেই সনদ-বাণিজ্যের জন্য নিজ বিশ^বিদ্যালয়ের করা মামলার আসামি ও ¯দ্বাফ সিরাজুল ইসলামকে সম্প্রতি নিজ খরচে অ¯েদ্ব্রলিয়া পাঠিয়েছেন এশিয়ান ইউনিভার্সিটির ভিসি ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এমনকি এই মামলার অন্য আসামি ও ¯দ্বাফ শরীফুল ইসলামকেও তার পরিবারসহ অ¯েদ্ব্রলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের মাঝামাঝিতে যাওয়ার কথা রয়েছে। এর প্রক্রিয়া হিসেবে সম্প্রতি ২৫ লাখ টাকা শরীফের ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টে দিয়েছেন ভিসি। এ ছাড়া গত বছর মামলার পর প্রতি মাসে নিয়মিত দেড় লাখ টাকা করে শরীফকে দিয়ে যাচ্ছেন ভিসি। গত ১৫ এপ্রিল রোববার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওই মামলার অন্যতম আসামি শরীফুল ইসলাম নিজেই।
সনদ-বাণিজ্য এখনও চলছে কি না, জানতে চাইলে শরীফ জানান, ‘আপনি তো কিছুই জানেন না যে সনদ-বাণিজ্য আসলে কীভাবে হচ্ছে।’ তবে এ ব্যাপারে আরও বিস্লারিত জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ভিসির সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিবার জানান, ভিসি গত ৫ এপ্রিল হার্ট¯েদ্ব্রাক করায় তিনি কথা বলতে পারবেন না। তবে এ ব্যাপারে তার সহধর্মিণী বলেন, শরীফ মিথ্যাবাদী ও খারাপ ছেলে, তার কারণে বিশ^বিদ্যালয়ের অনেক বদনাম হয়েছে। এ ব্যাপারে পরে শরীফুল ইসলামের মুঠোফানে বারবার যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সনদ-বাণিজ্যের দায় ধামাচাপা দিতে নতুন কৌশল হিসেবে গত ১১ সেপ্টেম্বর ২০১১ সালে উত্তরা থানায় ইউনিভার্সিটির দুজন কর্মচারী ও একজন ছাত্রের নামে ভুয়া ট্রান্সক্রিপ্টের একটি মামলা করেন। ইউনিভার্সিটির একজন পরীানিয়šস্লক মুহাম্মদ আবদুল্লাহর করা মামলায় উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র বাবুল দাস ওই বিভাগের একজন এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি ট্রান্সক্রিপ্ট নিয়ে প্রসংশাপত্র সংগ্রহ করতে আসে। কিন্তু ওই এক্সিকিউটিভ তখন বুঝতে পারে, সেটি আসলে একটি ভুয়া ট্রান্সক্রিপ্ট। এই ট্রান্সক্রিপ্ট কোথায় পেল, বাবুল দাসকে জিজ্ঞাসা করলে সে বলে, সিরাজুল ইসলাম নামের একজন তাকে এটি দিয়েছে। পরে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলে সে জানায়, ‘বাবুল দাসের অধ্যয়ন-বয়স আর মাত্র ২ মাস আছে এবং এ কারণে আমার (সিরাজুল ইসলাম) কাছে একটি ফুল ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য অনুরোধ জানায়। আমি মতিঝিল কমপ্লেক্সে এমএলএস পদে কর্মরত শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করি এবং তার কথামতো বাবুল দাসের কাছ থেকে ৫০ হাজার টাকা প্রদান করি এবং এক সপ্টøাহ পর গত ৬ সেপ্টেম্বর বাবুল দাসকে ওই ভুয়া ট্রান্সক্রিপ্টটি দিই।বাবুল দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অন্য ইউনিভার্সিটিতে মাইগ্রেট করার জন্য সিরাজুল স্যারের সঙ্গে গাইডলাইন চাইতে দেখা করি। তখন সিরাজুল স্যার সবরকম ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেন এবং অল্প সময়ের দোহাই দিয়ে ভুয়া ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য প্রলুব্ধ করে। আর আমার তখন সময়ও কম, তাই আমি সিরাজ স্যারের কথা বিশ^াস করে মোট ৭৪ হাজার টাকা তার হাতে দিয়েছি। তবে আমি ভুল করেছি যে তার কথামতো টাকাটা ব্যাংকের মাধ্যমে জমা দিইনি। আসলে সিরাজ স্যার আমাকে যা বলেছে, আমি তাই করেছি।’
ওই সময় মামলার তথ্য অনুসন্ধানে দেখা যায়, এই সিরাজুল ইসলাম ইউনিভার্সিটির ¯দ্বাফ নাকি বাইরের লোক, তার কোনও উল্লেখ নেই। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুল এশিয়ান ইউনিভার্সিটির একজন ইনফরমেশন অফিসার। তথ্য অনুসন্ধানে আরও জানা গেছে, শরীফ ও সিরাজুলই হলেন মহৃল ব্যক্তি, যারা সনদ-বাণিজ্যের জন্য বাবুলের মতো ছাত্রছাত্রীদের খুঁজে বেড়ান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


