somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ‘গৃহকর্মী সুরক্ষা’ নীতিমালার বাস্তবায়ন কতদূর?

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গৃহকর্মীদের সুরক্ষায় সরকার নীতিমালা করে দিলেও তা বাস্তবায়নে তেমন কোনও আগ্রহ কারও মধ্যে নেই। বরং সরকারি কর্মকর্তা, শিক্ষক, খেলোয়াড়, অভিনেতা, ব্যবসায়ী এমনকি সমাজের গণমান্য ব্যক্তিদের বিরুদ্ধেও গৃহকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠছে।

শনিবার বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’-বিলস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত পাঁচ বছরে সারাদেশে অন্তত ১৮২ জন নির্যাতিত গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪৩ জন। বছরওয়ারি হিসাবে দেখা গেছে, ২০১৫ সালে নির্যাতনের শিকার হয়েছেন ৭৮ জন গৃহকর্মী।তাদের মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ২০১৪ সালে নির্যাতনের শিকার হন ৫৫ জন। তাদের মধ্যে মারা যান ২৭ জন ও আহত হয় ২৮ জন। ২০১৩ সালে নির্যাতনের শিকার ৫৬ জন গৃহকর্মীর মধ্যে মারা যান ৩২ জন ও আহত হন ২৪ জন। ২০১২ সালে নির্যাতিত ৭৮ গৃহকর্মীর মধ্যে ৪৬ জন নিহত ও ৩২ জন আহত হয়। ২০১১ সালে নির্যাতনের শিকার হন ৫৮ জন। তাদের মধ্যে মারা যায় ৩৮ জন ও আহত হন ২০ জন।

মূলত দারিদ্র্যের কারণে বাবা-মা তাদের সন্তানদের গৃহশ্রমিক হিসেবে বাসাবাড়িতে পাঠান। অনেক দরিদ্র বাবা-মা আছেন, যারা তাদের এই শিশুদের আয়ের ওপর নির্ভরশীল। অন্যদিকে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা পারিবারিক কাজের জন্য শিশু গৃহকর্মীদের ওপর নির্ভরশীল। কিন্তু গৃহকর্মী নিয়োগে কেউ কোনও নীতি মানেন না। দরিদ্র এসব শিশুকে দিয়ে বেশি কাজ করানো হলেও তাদের মজুরি দেওয়া হয় অনেক কম। শুধু তাই নয়, সামান্য ভুল-ত্রুটি হলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন।

জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই গৃহকর্মী নির্যাতনের মামলা হয় না। কারণ দরিদ্র পরিবার মামলা করলেও চালাতে পারে না। এ ছাড়া নির্যাতনকারী পরিবারের ভয়ভীতি তো আছেই। অন্যদিকে কোনওভাবে নির্যাতনের মামলা হলেও পরে মীমাংসা হয়ে যায়। এই মীমাংসার নেপথ্যে থাকে নগদ অর্থ।
বাংলাদেশে গৃহকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ পরিসংখ্যান এখনও হয়নি। তবে বিলস কর্মকর্তাদের মতে, এই সংখ্যা পাঁচ লাখের ওপর। গৃহকর্মীদের মধ্যে নারী ও কন্যা শিশু বেশি৷ তাদের বেশির ভাগেরই বয়স দশ থেকে বার বছর। গৃহকর্মী নির্যাতনকে বিলস সামাজিক ক্ষত হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে নীতিমালার পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে।


সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:০৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×