somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য ইমামগণদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানা গেছে, সৌদি আরবে শুক্রবারের নামাজে খুতবায় রাজনৈতিক বক্তব্য দেয়াটাকে অনৈতিক বলা হয়েছে। যেসব ইমাম রাজনৈতিক বক্তব্য দিবেন বা কোন দলের আদর্শকে ইসলামের আলোকে ভুল ব্যাখ্যা দিবেন তাঁদের বরখাস্ত করা হবে। বর্তমান সময়ে যখন মৌলবাদী ইসলামী সংগঠনগুলো সুকৌশলে জঙ্গীবাদের প্রচার চালাচ্ছে মসজিদ থেকে তখন ইমাম বরখাস্তের বিষয়টি অবশ্যই তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত। সৌদি আরব একটি আদর্শ ইসলামী রাষ্ট্র। মুসলিমদের পবিত্র কাবা শরীফ এই সৌদি আরবে। প্রতিবছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে মক্কায় যান। এই কারণে সৌদি আরবের মসজিদে কোন রাজনৈতিক বক্তব্য কাক্সিক্ষত নয়। সৌদি আরবের পাশাপাশি এই নিয়মটি বাংলাদেশেও চালু হওয়া উচিত। সম্প্রতি মসজিদ থেকে ইসলামের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা শান্তিপ্রিয় মুসলিমদের জীবনে কালিমা লেপন করেছে। শুধু তাই নয়, মসজিদ থেকে অপপ্রচার চালিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সংঘাত পর্যন্ত করতে দেখা গেছে। এই প্রচেষ্টা চালিয়েছে জামায়াতপন্থী কিছু ইমাম, যা আমাদের দেশের বিবেকবান মানুষকে আতঙ্কিত করছে। আমাদের মনে রাখতে হবে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের আদর্শ সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। আর এই কাজটি করেন একজন ইমাম। যিনি আধুনিক ইসলামী ধ্যান ধারণা পোষণ করেন এবং কোন রাজনৈতিক মতাদর্শ মসজিদে প্রচার করেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পিরোজপুরে একটি মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে এবং তার ফাঁসির রায় অবৈধ। এই ঘোষণার পর উক্ত এলাকার সংখ্যালঘু সম্পদ্রায় ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর আক্রমণ চালায় জামায়াতও শিবির চক্র। অনেক বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। ইসলামের আদর্শে সংঘাত, হানাহানি, নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে সবাইকে বিরত থাকার কথা বলা হয়েছে। অথচ বাংলাদেশে জামায়াতে ইসলামী নামের দলটি ইসলামের লেবাস পরে সহজ-সরল মানুষকে যেভাবে বিপথগামী করছে তাতে দেশে শুরু হয়েছে হত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রম, যা দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। মনে রাখতে হবে জামায়াতে ইসলামীপন্থী ইমামরা গ্রামেগঞ্জে নিজ দলের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ইসলামের মূল্যবোধকে ধ্বংস করছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশকে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। তাই বাংলাদেশ সরকারকেও আইন করতে হবে যেন কোন ইমাম মসজিদে কোন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার ফাঁসির পর জামায়াত যেভাবে দেশে নাশকতা চালিয়েছে তা ইসলাম পরিপন্থী। একাত্তরে কসাই কাদের হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন করেছে। তার বিচার হয়েছে আইনী প্রক্রিয়ায়। তার পক্ষে সহজ-সরল ইসলামী মানুষকে বিপথগামী করছে জামায়াত ও বিএনপি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তাই মসজিদে যেন কোন রাজনৈতিক কর্মকা-ের প্লাটফর্ম না হয় সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে। তা না হলে আমাদের দেশে ইসলামী উগ্রবাদী দলগুলোর উত্থান হবে এবং তারা দেশে জঙ্গীবাদী বিশৃঙ্খল রাষ্ট্র তৈরির পাঁয়তারা করবে। বাংলাদেশ যেন পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গী দানবে আক্রান্ত না হয়, সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে।
Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×