somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা ও পাপীর ভারে ন্যুজ অছাত্রদের ছাত্রদল

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাত্রদলের নতুন কমিটি নিয়ে খেলাটা দারুণ জমে উঠেছে। ভাবছি, এ খেলার নাম কী দেওয়া যায়! আচ্ছা দিলাম, ‘‘নিজেরা নিজেরাই।’’ যে কমিটি নিয়ে এই অভিনব খেলা সে তো এক আজব জিনিস। নাম ছাত্রদল, কিন্তু নেতৃত্বে পিতা, পাপী আর অছাত্রদের ছড়াছড়ি। একেই বুঝি বলে আদর্শহীন, পদ-পদবীর রাজনীতি!
ছেলেবেলায় ভাবতাম, ‘‘কবে যে ছাত্রত্ব শেষ হবে! স্কুলে যাওয়া-যাওয়ি আর ভাল লাগে না।’’ এ ভাবনা মাঝে মাঝে এতটাই কট্টর হয়ে উঠতো যে মন্দ ভাবতেও দ্বিধা করতাম না। ভাবতাম, ‘‘আহা! কত দেশেই না ভূমিকম্প হয়, আমাদের দেশে হয় না কেন! আচ্ছামত একটা ভূমিকম্পে যদি স্কুলটা ভেঙ্গে যেত তাহলে আর পরীক্ষা দিতে হতো না, অনেকদিন আনন্দ-ফুর্তিতে কাটিয়ে দিতে পারতাম।’’ অবশ্য ভুলেও কাউকে এসব বলতাম না, এসব ভাবনা কি আর বলা যায়! তবে পরে জেনেছি, শুধু আমি না, আমার মত আরো অনেকেই নাকি এসব ভাবতো।

আমার ছেলেবেলা তো আর হাজার বছর আগের কথা না। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে এবেলায় একি কান্ড! দুই সন্তানের জনক হয়েও আজকাল দেখি অনেকে ছাত্রত্ব ছাড়তে চায় না। তবে কি সবাই কবি সুনির্মল বসু হয়ে গেলো!– ‘‘বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।’’ ছাত্রত্ব ধরে রাখার বাসনা কীসের মোহে? জ্ঞান অর্জন নিশ্চই নয়। এই মোহ পদ-পদবীর।
গত কয়েকদিনে ছাত্রদলের নেতা-কর্মীরা যে তেলেসমাতি দেখিয়েছে তা আমাদের দেশে বিরল। যে কারণেই হোক, বিএনপি বিগত দিনে কয়েক দফা মৌসুমী আন্দোলন ও হরতাল করেছে। আন্দোলনের ইস্যু হালকা হোক আর ভারী হোক ঐসময়েও ছাত্রদলের এতবড় মিছিল চোখে পড়েনি, যতবড় মিছিল তারা গত দুদিনে বের করেছে পদ-পদবী না পেয়ে। পদ না পাওয়ার যন্ত্রণাটা বোধহয় সত্যিই অসহনীয়। তা না হলে কি আর কেউ নিজ দলের অফিস ভাঙ্গে, নেতা দৌঁড়ায়। আন্দোলনকারীদের বেদনা এতটাই অপরিসীম যে তারা যার আদর্শের রাজনীতি করে বলে দাবি করে তার ভাস্কর্যটাও পর্যন্ত ছেড়ে কথা বলেনি। সত্যিই, তেলেসমাতির অভাব নেই আমাদের বাংলায়!

অছাত্রদের ছাত্রদলের এই আন্দোলনে রেকর্ড ভঙ্গের ঘটনাও ঘটেছে। যে সালাউদ্দিন হরতাল ডেকে গোপন ঘাঁটি থেকে লাদেনের মত ভিডিও বার্তা প্রচার করতেন সেই সালাউদ্দিন প্রকাশ্য হয়ে এবার দৌঁড়ানি খেলেন, তাও আবার নিজ কর্মীদের কাছে। আমি তো ভেবেছিলাম তার খেতাব হওয়া উচিত ‘‘লাদেন সালাউদ্দিন’’ কিন্তু এখন দেখছি ‘‘দৌঁড় সালাউদ্দিন নম্বর টু’’ এর আবির্ভাব ঘটেছে। ফলে, এতে আমার ধারণা হয়েছে, আধুনিক যুগে সাঁতার না জানলেও চলে, তবে দৌঁড় না জানলেই নয়। বলা তো যায় না, কখন কোন দিক থেকে ধাওয়া আসে।

আবার আসি ছাত্রত্বের কথায়। ছাত্রদলের অছাত্ররা যে বাসনাতেই ছাত্রত্ব ধরে রাখতে চাক না কেন আমরা পাবলিকরা কিন্তু ঠিকই কবি সুনির্মল বসুর ছাত্রের মত ‘‘নানাভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র।’’
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×