![]()
খালেদা জিয়ার জনসভাস্থল কুমিল্লার টাউন হল মাঠে ওড়ানো হয়েছে বিভিন্ন রঙের ছোট-বড় অন্তত ২০টি বেলুন।
জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি খচিত বেলুনের পাশাপাশি যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি সংবলিত বেলুনও উড়ছে সমাবেশস্থলে।
শনিবার বিকেলে টাউন হল মাঠে জনসভায় বক্তৃতা দেবেন খালেদা জিয়া। নির্দলীয় সরকারের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে এই জনসভা।
জনসভাস্থলের বিভিন্নস্থান থেকে লাল, হলুদ, সাদা, খয়েরি, নীলসহ নানা রঙের বেলুন উড়ছে। এসব বেলুনের কোনটিতে খালেদাকে স্বাগত জানানো হয়েছে, কোনটিতে কোন কোন নেতার মুক্তি দাবি করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ওড়ানো বেলুনের মধ্যে কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলার সভাপতি আমিনুর রশীদ ইয়াছিন, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছবি রয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি কুমিল্লার সাবেক সংসদ সদস্য কায়কোবাদ পলাতক রয়েছেন। বেলুনে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ওড়ানো বেলুনে দলের আমির নিজামী এবং নায়েবে আমির সাঈদীর মুক্তি দাবি করা হয়েছে।
নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাঈদীকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও আপীলের রায়ে তার যাবজ্জীবন সাজা হয়েছে।
জনসভায় পুরো মাঠের পূর্বপাশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্থান নিয়েছে। ওই পাশটি করতালি ও সেøাগানে সেøাগানে সরব করে রেখেছে তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


