somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়িতে আগুন দেখলেই যৌথবাহিনীর অভিযান

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসীরা যেখানে যানবাহনে আগুন দেবে সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথবাহিনীর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্য আগাম কোন অনুমতির প্রয়োজন পড়বে না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা সংক্রান্ত চিঠিটি মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং র‌্যাবের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা। চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধ, যাত্রী পরিবহন, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখা প্রসঙ্গে। চিঠিতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধ, যাত্রী পরিবহন, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখার জন্য সন্ত্রাসীরা যেখানে যানবাহনে আগুন দেবে সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর অভিযান শুরু করতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। খুনিদের ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশনা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। গতকাল চিঠি পাওয়ার পরই করণীয় ঠিক করতে বৈঠক করেছেন তারা। এদিকে ভাড়ায় চালিত, মিনিবাস ও হিউম্যান হলারে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠির ভিত্তিতে গত ২৪শে ফেব্রুয়ারি এ নির্দেশনা জারি করেছে মাঠ প্রশাসন সংযোগ শাখা। চিঠির কপি দেশের সাত বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মহাসড়কে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে দ্য মটর ভেহিক্যালস অর্ডিন্যান্স, ১৯৮৩-এর সেকশন ৬০- এর সাব সেকশন ৩ অনুযায়ী প্রতিটি ভাড়ায়চালিত বাস, মিনিবাস, হিউম্যান হলার ইত্যাদিতে ফাস্ট এইড বক্স ও অগ্নিনির্বাপক রাখা বাধ্যতামূলক। এমন অবস্থায়, এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, চিঠির ভিত্তিতে বিভাগীয় কমিশনার ও ডিসিরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ শুরু করেছে। বিভিন্ন পরিবহন, মালিক, শ্রমিক ঐক্যজোটকে বিষয়টি জানিয়ে চিঠি দেয়া হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×