somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজারে যখন আইসাই পড়ছি তো চাচার নামে একটা মামলা দিয়াই যাই!

০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে যখন আইসাই পড়ছি তো চাচার নামে একটা মামলা দিয়াই যাই!

ট্র্যাডিশনাল বাঙালীর এই চিরচেনা চরিত্র থেকে বের হতে পারেনি পাহাড়ে স্থানান্তরিত সমতলের বাঙালীরা, যাদের স্থানীয়ভাবে সেটেলার নামে অভিহিত করা হয়। পাহাড়ী-বাঙালী সংঘাত ঠিক সেদিন থেকেই শুরু যেদিন জাতির পিতার পাহাড়ে বাঙালী ঢুকিয়ে দেয়ার মৌখিক হুমকিটাকে পরবর্তীতে জেনারেল জিয়া বাস্তবে রূপ দিতে শুরু করেছিলেন। তার আগে সেখানে বসবাসরত আদি-বাঙালী আর পাহাড়ীদের মাঝে কোন সংঘাত কোনদিন দেখা যায়নি। এখনো সেটেলার বনাম পাহাড়ীদের নানা কারণে সংঘাত বহাল থাকলেও আদি-বাঙালী আর পাহাড়ীদের মাঝে কোন সংঘাত নেই।

পরিস্থিতি এখন এমনটাই দাঁড়িয়েছে যে, পাহাড়ের বুকে কোন আদিবাসীর লাশ পাওয়া গেলে শুরুতেই বলা হয় এটা সেটেলার বাঙালীর কাজ। ঠিক অনুরূপভাবে সেটেলারদের লাশ পাওয়া গেলে প্রথমেই আঙ্গুল উঠানো হয় পাহাড়ী অাদিবাসীদের দিকে। এই দিক থেকে সেটেলার বাঙালীরা কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন তুলনামূলকভাবে পাহাড়ীদের চাইতে। কারণ তখন তারা প্রত্যক্ষ-পরোক্ষ উভয় ভাবেই প্রশাসন ও নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা পেয়ে থাকে। আর প্রশাসন ও নিরাপত্তা বাহিনীগুলোর ভূমিকাও যেন- পাহাড় থেকে পাহাড়ীদেরই চিরতরে দেশান্তরিত করাটাই রাষ্ট্রীয় নৈতিক কর্তব্য!

আর এই সুবিধাটাকেই পুঁজি করে এখন পাহাড়ে কোন সেটেলার বাঙালী আত্মহত্যা করলেও শুরু হয়ে যায় সাধারণ নিরীহ পাহাড়ীদের উপর সেটেলারদের তান্ডবলীলা। বাড়ী-ঘর, দোকান-পাট জ্বালিয়ে দেয়া, ক্ষেতের ফসল নষ্ট করা, পাহাড়ীদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ করা, পাহাড়ী নারীদের ধর্ষণ কোনটাই বাদ রাখেনা সেটেলার বাঙালীরা।

সত্য মিথ্যা যাচাই করার কোন প্রয়োজনই বোধ করেনা তারা। এবার তো তাও এক সেটেলার বাঙালীর লাশ বাস্তবে পাওয়া গেছে। এমন ভয়ানক নজিরও আছে পাহাড়ের বুকে, শুধুমাত্র নিখোঁজ হয়েছে এমন ধোঁয়া ছড়িয়েই অসংখ্য পাহাড়ীকে নির্বিচারে হত্যা, বাড়ী-ঘর জ্বালানো, এলাকা এমনকি দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে নিকট অতীতে।

এই মুহুর্তে পার্বত্য চট্টগ্রামের লংগদু অঞ্চলে চলছে ঠিক তেমনই পরিস্থিতি। গতকাল দীঘিনালা সড়কে পাওয়া যায় এক সেটেলার বাঙালীর লাশ যার এখনকার ঠিকানা লংগদুতে। আর তাকে কেন্দ্র করেই গতকাল থেকে সেখানে পরিস্থিতি হয়ে উঠে মারমুখী। সেটেলাররা দলে দলে জড়ো হতে শুরু করে। মসজিদের মাইক ব্যবহার করে তাদের একত্রিত করা হয়, পাহাড়ীদের উপর আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করা হয়। যার ফলশ্রুতিতে সকাল হতে না হতেই লংগদু এলাকা হয়ে উঠে রণক্ষেত্র। দলে দলে সেটেলাররা একত্রিত হয়ে আক্রমণ চালায় সেখানকার পাহাড়ী বাড়ী-ঘর আর প্রতিষ্ঠানগুলোতে। সাধারণ পাহাড়ীরা প্রাণভয়ে পালিয়ে যায় বাড়ী-ঘর ছেড়ে। আর বাড়ী-ঘর খালি পেয়ে তাতে ইচ্ছেমত লুটপাট চালিয়ে শেষে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সেই বাড়ী-ঘরগুলো।

এখন পর‌্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার প্রয়াসে প্রশাসনের কোন ধরণের হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×