somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনের রক্ষকই যদি বেআইনী কাজ করে তাহলে উপায় কি?

০৭ ই জুন, ২০১৭ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইনের রক্ষকই যদি বেআইনী কাজ করে তাহলে উপায় কি?

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে আজ যা ঘটে গেল তার প্রতি ধিক্কার জানালেও বুজি কম বলা হয়! হিল উ্ইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২১ বছর পূর্তি, গত ২রা জুন রাঙামাটির লঙগদুতে নয়ন নামের একজন সেটেলার মটরচালকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যাওয়া প্রলয়কান্ড এবং গতকাল পরশু হতে বিরাজমান খাগড়াছড়ির উত্তেজনাকর পরিস্থিতির প্রতিবাদে আজ খাগড়াছড়ি স্বনির্ভর বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশন কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এক পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ অতর্কিতে হামলা চালায়।

হামলাকারীরা মিছিলে উপস্থিত আদিবাসী মেয়েদের উপর চড়াও হয়ে চরমভাবে তাদের লাঞ্চিত করতে থাকে। স্থানীয়ভাবে মোবাইল ফোনের মাধ্যমে ধারণকৃত কয়েকটি ভিডিওতে সেই হামলার চিত্রটি পরিস্কার ফুটে উঠে। তাতে দেখা যায় যে বর্ডার গার্ড বাংলাদেশ এর পুলিশের সদস্যরা মেয়েদের এলাপাতাড়ি লাথি, টানাটানি করছে। মেয়েদের ওড়না ধরে টানাটানি করতেও কয়েকজনকে দেখা যায়। অপর দুটি স্থির চিত্রের একটিতে দেখা যায় পুলিশ দুইজন আদিবাসী মেয়েকে আটক করে টেনেহিঁছড়ে নিয়ে যাচ্ছে, অন্যটিতে দেখা যায় যে ঐ দুটি মেয়েকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে বেদমভাবে মারছে পুলিশ ও বিজিবি সদস্যরা! এটি কোন স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বাভাবিক চিত্র হতে পারেনা কোনক্রমেই। মেয়েদের আটক করে তাদের থানায় না নিয়ে লোকচক্ষুর অন্তরালে নিয়ে এভাবে অত্যাচার করাটা আদৌ কি শোভনীয়? দেশের সংবিধানের কত নম্বর ধারায় বা অনুচ্ছেদে এমন আচরণের ক্ষমতা দেয়া আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে?

আজকের এই মিছিল থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমা আর সুমিতা ত্রিপুরাসহ রুপা চাকমা, কেটি চাকমা, বিশাখা চাকমা, সোনালী চাকমা, মেকিনা চাকমা, জনতা চাকমা, রুমিতা ত্রিপুরা এবং নাম না জানা আরো কয়েকজনসহ মোট ২৫ জন কে গ্রেফতার করে নিয়ে যায়। পরে ৬ জনকে আটক রেখে বাকী ১৯ জনকে ছেড়ে দেয়। এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি জাতিগত অত্যাচার বলবেন না তো কি বলবেন? পাহাড়ি মেয়েদের ওড়না ধরে টান দিতে একটা বাঙালী পুলিশ একটা মুহূর্তও দ্বিধা করে না। পাহাড়ি মেয়েদের লাথি ঘুষি মারতে একটি বাঙালী পুলিশ বা বিজিবি সদস্য একটুও অপরাধবোধে ভোগে না। কেন? রাষ্ট্র তার পুলিশ, বিজিবি, সেনাবাহিনী নিয়োগ দিয়েছেন কেবলি কি আদিবাসীদের নিপীড়ন আর দমন করবার জন্যই?

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×