somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমা সিন্দি উ মাদি ভাঙানা শুরু উয়ে

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমা সিন্দি উ মাদি ভাঙানা শুরু উয়ে। বাক্যটি চাকমা ভাষার বাক্য। বঙ্গানুবাদ করলে সম্ভবত ‘আমাদের এইদিকেও মাটি ভাঙ্গন শুরু হয়েছে’ এমন কিছুই হয়। পাহাড় ধ্বস সাথে মৃত্যূর মিছিল। কোন বছরই এর ব্যতিক্রম হয়না। চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে এটা যেন প্রতি বছরের নিত্য ঘটনা। রাত-দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিসহ আরো নানা জায়গায় ঘটেছে পাহাড় ধ্বস এবং প্রাণহানির ঘটনা।

গতরাত ও আজকের টানা বৃষ্টিতে পার্বত্য জেলা রাঙামাটি’র বেশ কয়েকটি স্থানে পাহাড়ের ভূমি ধ্বসের মাধ্যমে শুরু হয়েছে পাহাড়সমৃদ্ধ এলাকাগুলোতে পাহাড় ধ্বসের মৌসুম। শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধ্বসের খবর পাওয়া যায়। অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যাও অনেক যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বাড়তে পারে আরো মৃতের সংখ্যা। ইতিমধ্যে বান্দরবান, কাপ্তাই, চট্টগ্রামসহ আরো কয়েকটি স্থানে পাহাড় ধ্বসের খবর জানা গেছে। কয়েকস্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চলছে উদ্ধার তৎপরতা।

অতিবর্ষণ, টানাবর্ষণের কারণে পাহাড়ের নীচের অংশ থেকে মাটি ক্ষয় হতে হতে একসময় ঘটে পাহাড় ধ্বসের ঘটনা। পাহাড় ধ্বসের জন্য শুধূমাত্র প্রকৃতিই দায়ী নয় একা, প্রকৃতির চেয়ে বহুলাংশে বেশী দায়ী আমরা। দিন দিন বেড়ে চলা আমাদের লোভ পাহাড়ের ভূমি ধ্বসের অন্যতম প্রধান কারণ। মাটি কেটে, গাছপালা উজাড় করে প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক পাহাড়গুলোকে ঠেলে দিচ্ছি দারুণ বিপদসঙ্কুল অবস্থায়। আর তাই সামান্য এদিক-সেদিক হলেই প্রকৃতিও তার প্রতিশোধটা নিচ্ছে সেভাবেই।

প্রায় প্রতিবছরই এটি একটি নিয়মিত দূর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অবলীলায় পাহাড় কাটা হচ্ছে। সেই পাহাড়েরর পাদদেশে বাড়ি উঠছে। বর্ষার ঢলে সেই পাহাড় ধ্বসে পড়ছে। পাহাড় ধ্বসে শিশুসহ মানুষ মরছে। কিন্তু আমাদের কর্তৃপক্ষের কোনো বিকার নেই। নেই আমাদের কোনো অনূভূতি। আমরা দেখছি, কিছুটা সহানুভূতি প্রকাশ করছি। কয়েকদিন একটু উচ্চবাচ্য হচ্ছে। তারপর আগের মতোই। আবারো বর্ষাকাল আসে, পাহাড় ধ্বস হচ্ছে, মানুষ মরছে।

আসুন সবাই মিলে প্রকৃতির এই নিষ্ঠুর প্রতিশোধের হাত হতে নিজেদের নিরাপদ রাখার স্বার্থেই প্রকৃতির বিরোধী কাজ হতে নিজেরা বিরত থাকি, অন্যদের বিরত থাকতে উৎসাহ দেই এবং যারা এজাতীয় কাজগুলো করছে তাদের প্রতিহত করি। নয়তো চরম ক্ষতিটার মাশুল প্রকৃতিকে নয়, আমদেরকেই গুণতে হবে। বিশেষ করে পাহাড় কেটে সমান করা, পাহাড়ের পাদদেশে ঘর-বাড়ী তুলে বসবাস করা এই জাতীয় কাজগুলোকে যেকোন মূল্যেই প্রতিহত করা আজ জরুরী হয়ে পড়েছে।

আহমেদ মাসুদ বিপ্লব
ঢাকা ব্যুরোচীফ, focusbanglanews.com

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×