somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের সম্প্রীতি : তেমন প্রতিফলন নেই দেশের রাজনীতিতে!

২৬ শে জুন, ২০১৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের খুশি-আনন্দ, ঐক্য আর সম্প্রীতির বন্ধনে পুরো বাংলাদেশটাই যেন এক হয়ে যায়। ঈদ সম্প্রীতি আর ঐক্যের সবচেয়ে অধিকতর বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় ধনী গরিবের মিলন মেলায় পরিণত হওয়া দেশের প্রতিটি ঈদগাহে অনুষ্ঠিত ঈদের জামাতে। কিন্তু এই খুশির দিনের ঐক্য আর ভ্রাতৃত্ব দেশের রাজনৈতিক দলগুলোকে কতটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারে? আদৌ পারে কি?

মুসলমানদের দুইটি বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আজ থেকে কয়েক বছর আগেও বাংলাদেশে ঈদের খুশির দিনে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের একে অপরকে দাওয়াত করার রেওয়াজ ছিল। কিন্তু আজকাল রাজনৈতিক হীনমন্যতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভিন্ন মতের কারণে ব্যক্তি বিদ্বেষ বেড়ে গেছে। সেই ব্যক্তি বিদ্বেষ শেষ পর‌্যন্ত গিয়ে ঠেকে রাজনৈতিক হানা-হানি আর রেষারেষির মাঝে। আর এই সকল কারণেই ঈদের মতো উৎসবেও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির রেওয়াজটি আর খুঁজে পাওয়া যায় না।

ঈদের ঐক্য আর সম্প্রীতির বন্ধন দেশের রাজনৈতিক অঙ্গনে নেই। ঈদে এই সম্প্রীতির কোনো চিহ্নই আজ আর দেখা যায় না! বর্তমানে আমাদের দেশের রাজনীতি এমন এক অবস্থায় পৌঁছে গেছে যে, রাজনৈতিক অঙ্গনে সকল বিভেদ ভুলে গিয়ে আবার সম্প্রীতির সংস্কৃতি চালু হতে আরো সময় লাগবে বলে মনে করি। কিন্তু যতদ্রুত আমাদের দেশের জাতীয় রাজনীতিতে এই সংস্কৃতির পুনঃপ্রচলন ঘটবে ততই সকলের জন্য তা মঙ্গল বয়ে আনতে সক্ষম হবে।

আবার ঈদের সময় এক দলের লোকজন আরেক দলের লোকজনের বাড়ি যাবে সেটাকেই ঈদের সম্প্রীতি বলা যাবে সেটাও এমন কিছু না। আসলে পুরো বিষয়টাই হলো একটা সুন্দর দৃষ্টিভঙ্গির বিষয়। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ঈদের সম্প্রীতি আর ঐক্যের শিক্ষা নেয়া উচিত।

ঈদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ পুনরায় দুইটি ঈদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হোক এটা দেশের সকল স্তরের মানুষ কামনা করে। বছরের দুইটি সেই সুযোগটি এনেও দেয় কিন্তু। শুধু হীনমন্যতা পরিহার করে এগিয়ে এলেই হয়।

আগামী দিনগুলোতে ঈদের হাসি-আনন্দ, সম্প্রীতি-ঐক্য আর ভাতৃত্ববোধ পুরো বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মতই দেশের রাজনৈতিক অঙ্গনেও আবার ফিরে আসুক, আবার সবার মাঝে সম্প্রীতির একটা বন্ধন তৈরি করুক- এমনটাই আশা আমাদের সকলের। একমাত্র রাজনীতিবিদদের সদিচ্ছাই এর বাস্তব প্রতিফলন ঘটাতে সক্ষম।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×