somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আধার আমি
আমি শেষ রাতের অবহেলিত চাঁদ। যাকে ইচ্ছায় অনিচ্ছায় সমাজের বেশির ভাগ মানুষ দেখতে পারে না। ঘুমের দোহাইয়ে সবাই আমার সাথে প্রতারণা করে। আর আমি সমাজ জাগতে জাগতে তে-পান্তরে হারিয়ে যায়।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার জীবনটাই নষ্ট করে দিল।’

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসলে আমাদের লিংক-টিংক নাই তো তাই চান্স পাওয়ার পরও বাদ পড়ে গেছি। যার বাবার লিংক আছে, টাকা আছে তারাই চান্স পাবে। রাবিতে চান্স হওয়ার পর কবি নজরুলে পরীক্ষা ছিল; দিতে যাইনি, রংপুরে ফর্ম উঠাইনি। এখন আমার বিশ্ববিদ্যালয়ে পড়াই হবে না।


মোশাররফ হোসেন যখন শোনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তখন তার আনন্দের সীমা ছিল না। কারণ, তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সত্যি হতে চলেছে।

তাই তিনি আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও দেননি। এর আগে ভর্তি হয়েও থাকেননি কোথাও।

কিন্তু এই স্বপ্ন ভেঙে গেছে নিষ্ঠুরভাবে। কারণ, রাবির ‘ই’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের সংশোধিত তালিকায় তার নাম আসেনি। মোশাররফের কণ্ঠে এখন শুধুই হাহাকার, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আমার জীবনটাই নষ্ট করে দিল।’

কেবল নেত্রকোনা জেলার কুমারপুর গ্রামের মোশাররফ হোসেনই নয়, এ রকম আরো ১৮২ শিক্ষার্থীর স্বপ্নই ভেঙে দুঃস্বপ্নে পরিণত হয়েছে রাবির ‘ই’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার পর।

গত ১৭ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। কিন্তু গত ২২ নভেম্বর রবিবার হঠাৎ করে ওয়েবসাইট থেকে ফল আর দেখা যায় না। পরে সোমবার ২৩ নভেম্বর পুনরায় ওই ফল সংশোধন করে প্রকাশ করা হয়।

এতে জোড় রোল নম্বরধারীদের মধ্যে ১৮৩ জন বাদ পড়েছে, যোগ হয়েছে নতুন ১৮৩ শিক্ষার্থী।

মোশাররফ হোসেন ঘটনার বর্ণনা করে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়পড়ুয়া আমার এলাকার এক বড় ভাই ফোন করে বলেছিলেন, ‘ভাইয়া, তুমি তো চান্স পাইলা। কনগ্রাচুলেশনস।’

পরে আমি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখি, আমি চান্স পেয়েছি। ‘ই’ ইউনিটে আমার মেরিট পজিশন ছিল ৩৯৩তম। মার্ক ছিল ৫৪ দশমিক ৫। রেজাল্ট শিট প্রিন্ট করে আমি বাড়িতে দেখাই। তার কয়েক দিন পরেই আবার ওই ভাইয়া ফোন করে বলে, রেজাল্ট পরিবর্তন করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখি, নতুন রেজাল্ট শিটে আমার নাম নেই। আমি বাদ পড়ে গেছি।”

এটাই ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মোশাররফের শেষ সুযোগ, ‘আমি একটা স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু তারা আমার স্বপ্নটাই ভেঙে দিল। আমি ছিলাম সেকেন্ড টাইমার (দ্বিতীয় ও শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ)। আমি কোনো জায়গায় ভর্তিও ছিলাম না। আমার স্বপ্ন ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। কিন্তু এখন আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারব না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই শিক্ষার্থী বলেন, ‘জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি ওগুলোতে পরীক্ষা দিতে যাইনি। আমি জানি, আমার তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। তাই আমি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যাইনি। এখানেই আমার জীবনটা শেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার জীবনটাই নষ্ট করে দিল।'

মোশাররফের মতো আরেক শিক্ষার্থী নীলফামারীর জলঢাকার রায়হান কাওছার বলেন, আমার সিরিয়াল ছিল ৬৪। কিন্তু এখন যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আমার নাম নেই। নট সিলেক্টেড। চান্স পাওয়ার পর আমি এলাকার সবাইকে জানিয়ে দিই। কিন্তু পরে আমার চান্স হয়নি বলে বাসার সবারই মন খারাপ।’

রায়হান কাওছার আরো বলেন, আসলে আমাদের লিংক-টিংক নাই তো তাই চান্স পাওয়ার পরও বাদ পড়ে গেছি। যার বাবার লিংক আছে, টাকা আছে তারাই চান্স পাবে। রাবিতে চান্স হওয়ার পর কবি নজরুলে পরীক্ষা ছিল; দিতে যাইনি, রংপুরে ফর্ম উঠাইনি। এখন আমার বিশ্ববিদ্যালয়ে পড়াই হবে না।

সিরাজগঞ্জের আলতাফ হোসেইন বলেন, “রাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট প্রকাশ হলে আমি নেটে রেজাল্ট দেখি। সেখানে আমার ছিল ১৫৮তম। মেসেজও আসে। সেখানেও একই তথ্য। তার পাঁচ-ছয় দিন পর আরেকটা মেসেজ আসে। সেখানে লেখা, ‘নট সিলেক্টেড ফর ইন্টারভিউ রাজশাহী ইউনিভার্সিটি।’ এখন আমি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব না। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও শেষ হয়ে গেছে।”

২৪ নভেম্বর মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সামাজিক অনুষদের অধিকর্তা অধ্যাপক নীলুফার সুলতানা বলেন, ‘ওএমআর যন্ত্রে ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি করতে গিয়ে কিছু ভুল হয়েছিল। এতে করে ১৮৩ শিক্ষার্থী কম নম্বর পেয়েও মেধাতালিকায় চলে আসে। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে আগের মেধাতালিকা কিছুটা সংশোধন করা হয়। এতে কম নম্বর পেয়ে আগের মেধাতালিকায় থাকা ১৮৩ জন বাদ পড়ে।’

এ সময় নীলুফার সুলতানা দুঃখ প্রকাশ করে বলেন, ‘যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরও বাদ পড়েছে, তারা চাইলে ডিন অফিসে এসে তাদের ওএমআর শিট যাচাই করতে পারেন। তবে আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নেই। এই ভুলটি ধরা না পড়লে আসল মেধাবীদের জায়গা হতো না। তাই বাদ পড়া শিক্ষার্থীরা মনে কষ্ট পেলেও যারা তাদের স্থানে জায়গা পেয়েছেন, তাদের আমরা সঠিক মূল্যায়ন করতে পেরেছি।’

(একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে প্রশাসনের এমন খেলা! এভাবে কত শিক্ষার্থীর জীবন নষ্ট হচ্ছে তা ওরা বুঝবে না। ক্ষমতার জোরে যারা এমন করছে তাদের আগত ভবিষ্যত ঐশীর মত কোনো এক সন্তান। পরাজয় তোদের হবেই। আমরা আম পাবলিক চুপ করে সব সহ্য করে আছি। আমাদের মেধাকে অবমূল্যায়ন করার চরম ফল তোরা একদিন ভোগ করবি। শুধু এতটুকুই, আর কিছুই বলার নেই!)

(সংবাদ ও ছবি এনটিভি অনলাইন থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×