তারপরেও কোনো এক দিন,
জানি ভাববে,
কতোটা বোকা ছিলাম আমি।
শুধুই তোমার মায়ায় পড়ে গুনেছি কত অশ্রু।
আর তবুও আমি বকুল ফুলে ডুবেই থাকবো,
আর তুমি বলবে মিছে করেছিলাম পণ!
তোমায় নিয়ে পাড়ি দিব বলে এপার।
জানি তবুও স্বপ্নেরা আসবেই,
আর সেখানে তুমিও
আর বরাবরের মতই আমি আঁকবো তোমায়।
আর মাঝে মাঝে বলবো,
নেই আজ কোনো আঁকা বুকি আর কাউকে নিয়ে।
আমি জানি তুমি বিভ্রান্তে ডুববে,
আর আজ তাই আমার এই খোলা চিঠি,
পড়ে নিও,
তোমার জন্যই তো!
©আত্মকেন্দ্রীক কোনো একজন
মিথ্যে তবুও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



