এক রাত চট্টগ্রাম মেডিকেলের সামনে রাত কাটিয়েছে পাম গাছের নিচে। এমন ঠান্ডা জ্বর ধরেছে আমাকে বিছানা থেকে ওঠাই কষ্টকর। যারা কিনা শীতে বৃষ্টিতে খোলা আকাশের নিচে দিনের পর দিন কাটায় তাদের কথা ভাবতেই আমার হৃদয় টা দুমড়ে মোচড়ে উঠছে।। বিশেষ করে শিশু যারা তাদের কথা আর কি বলবো। অনেকে ১ দিনের বাচ্চা নিয়ে রাত কাটায় পথে পথে। লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে নব্য হায়েনাদের হাত ধরে। যারা আমাদের দেশের লোক আমাদের ই কারো ভাই কারো বোন। তারাই চুরি চামারি করছে। গরীবের টিসিবির পণ্য পর্যন্ত ছাড় দিচ্ছেনা তারা, স্বাস্থ মন্ত্রণালয় ৫০০০ কোটি টাকা সরকার কে ফেরত দিয়েছে খরচ করতে পারেনি তাই। অথচ চিটাগং মেডিকেলে একটি বেডে ৩ টি শিশু। চটগ্রামে আরেক টি শিশু হাসপাতাল করা এখন সময়ের দাবী। আমরা বুড়োরা না হয় যেমন তেমন বলতে পারি কোথায় কি সমস্যা হচ্ছে। বুকে ব্যথা উঠলে বলতে পারি পেটে ব্যথা উঠলেও বলতে পারি। শিশু রা কিছুই বলতে পারে না। তারা অসুখ হলে শুধু ঘুমায়, দূর্বল শরীর নিয়ে খেতেও পারেনা। কিনলাম ৩ টা অক্সিজেন সেট, ইন্টেক অক্সিজেন সেট গুলো তারা রেখে দিলো, আমার ছেলে টাকে দিলো অন্যের ব্যবহৃত অক্সিজেন সেট। নাকে ঢুকানোর পাইপ টাই শুধু নতুন ছিলো। তাও ওয়ার্ড বয় এক টানে খুলতে গিয়ে নিজের পায়ে সাথে লাগিয়ে ফেললো সেই নাকের পাইপ টা। কোথায় যাবেন কাকে বলবেন? কোনো রকমে বেঁচে আছি আমি আপনি এই তো বেশী। এই ওয়ার্ড বয় গুলো তো আর বাইরের দেশের কেউ নয়, আনসার সদেস্য গেটে দাঁড়িয়ে ১০০ টাকা রেখে দিলেন। ভেতরে ঢোকার জন্য। অথচ তখন ভিজিটিং আওয়ার চলে। আর চট্টগ্রাম মেডিকেলের পরিচালক তার অফিসের সামনে পোস্টার টানিয়ে রেখেছেন আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ দূর্নীতি মুক্ত। দূর্ণীতি মুক্ত।
আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ দূর্নীতি মুক্ত
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।