somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নির্বাসন পর্ব তিন ঃ ঝুম বৃষ্টি বনাম তুষারপাত !!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব এইখানে , দ্বিতীয় পর্ব এইখানে

লাইবেরিয়ায় আমি কাজ করতাম ডেনমার্কের লেঃ কঃ ইয়েন নেলসনের সাথে। পঞ্চাশ ঊর্ধ্ব ভদ্রলোক ইউরোপের বাইরে এই প্রথম এসেছেন। লাইবেরিয়ার উষ্ণ আবহাওয়া আমার যতটা পছন্দ ছিল, উনার ঠিক ততটাই অপছন্দ ছিল। বিষুবরেখার একদম কাছে হওয়ায় বাতাসে জলীয়বাষ্প আর সূর্যের তিব্রতা উনাকে সকালে গোলাপি আর দুপুরে টকটকে লাল করে তুলত।
সকালে অফিসে এসেই কিছুক্ষন আবহাওয়া বিষয়ে অভিযোগে উনার দিন শুরু হত। আমি উনাকে বললাম, বৃষ্টি শুরু হলে বেশ ভাল লাগবে তার। বিশ্বাস করল না। কারন ইউরোপিয়ানরা যেমন বৃষ্টি দেখে অভ্যস্ত, সেটাতে বিরক্তি ছাড়া আর কিছুর উদ্রেক হয় না। আমাদের অফিসের জানালা দিয়ে আটলান্টিক দেখা যেত। যতদুর চোখ যায় শুধু নীল পানি



হটাত একদিন আকাশ কাল করে মেঘ জমল আটলান্টিকের উপরে। বাতাসে বৃষ্টির গন্ধ! মুগ্ধ ইয়েন বলল, "I have never experienced heavy rain"
আমি বললাম "wait and see"


হুড়মুড় করে আকাশ ভেঙ্গে নেমে এল ঝুম বৃষ্টি। সব ভেসে গেল। ইয়েনের বিরক্তি; আমার নির্বাসনের বিষাদ, সব।

হাফপ্যান্ট পড়া কিছু বালক নেমে গেল বৃষ্টি উদযাপনে।



ইয়েনের মুখে হাসি। আমি বুঝলাম বৃষ্টির সুর ওকে স্পর্শ করেছে।
- Man it feels like first snowfall; only so different in texture।

আমি তখনও জানিনা তুষারপাত কেমন হয়। আমি তবুও আত্মবিশ্বাস ভরে বললাম, যদিও আমি তুষারপাত দেখিনি, তবে আমার মনে হয় না ঝুম বৃষ্টির চেয়ে সুন্দর আর কিছু হতে পারে। ইয়েন মুচকি হেসেছিল

জানালার ফাক দিয়ে তুষারপাত দেখেই থমকে গিয়েছিলাম তাই। প্রকৃতি বোধ হয় ইচ্ছে করেই তুষারপাতের সময় ঠাণ্ডা কমিয়ে দেয়। আমি দ্রুত বের হলাম হোটেলের দরজা দিয়ে। মিহি পাওডারের মত গুড়ো আকাশ থেকে পড়ছে। সাদা এত সুন্দর হতে পারে আমার কল্পনায় ছিল না। দেখতে দেখতে আশ পাশের রাস্তা, গাছ, পার্কের বেঞ্চ সব সাদা হয়ে গেল।


ইয়েনের মুচকি হাসি মনে পড়ে গেল। জীবনে প্রথম ঝুম বৃষ্টি দেখা আর প্রথম তুষারপাত দেখা একই রকম।

সৃষ্টিকর্তা আমাদের মুগ্ধ করতে কত আয়জোন করে রেখেছেন চারপাশে।
"Heaven gives it glimpses only to those. Not in position to look too close"। আমরা প্রতিদিনের ব্যস্ততায় আশেপাশের স্বর্গীয় মুহূর্ত গুলোকে এড়িয়ে যাই।

রাস্তার পাশে একটা ফুল

মায়ের হাত ধরে বেনি দুলিয়ে হেটে যাওয়া মেয়েটা

স্টেশন প্ল্যাটফর্মে এক চায়ের কাপে দুই পরিবারের রুটি ভাগ করে খাওয়া

গাড়ির জানালা দিয়ে দেখা সেই পদ্ম পুকুর


তুষারপাত এড়াতে চাইলেও অবশ্য সম্ভব না। দেখতেই হবে চোখ মেলে। তবে বৃষ্টিতে যেমন পানি জমে সবার কষ্ট বাড়ে, তুষার গলেও অনেকটা পিচ্ছিল এক কাদা বেশ দুর্ভোগ তৈরি করে

তবে ইয়েন পাশে থাকলে হয়ত অর মুচকি হাসির উত্তরে বলতে পাড়তাম,

ঝুম বৃষ্টি আর তুষার পাতের মধ্যে আসলে কোন প্রতিযোগিতা নেই;

তবে ঝুম বৃষ্টি আমার অনেক আপন; আমার কন্যার আহ্বানের মতই মিষ্টি

"বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, চল বৃষ্টিতে ভিজি"


চলবে.।।।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×