আফ্রিকায় আমি যেখানে ছিলাম সেখানে খাবার পানির বেশ সংকট ছিল। সেখানে সবচেয়ে পরিস্কার স্বাস্থ্যসম্মত পানির রঙও ছিল হলুদ। আমি স্বচ্ছ পানি খেতে অভ্যস্ত। আমি জানি ঐ হলুদ পানিটা খাবার উপযোগী; আফ্রিকানরা ওটাই খাচ্ছে। তবুও আমি মেনে নিতে পারছিলাম না। এক্ষেত্রে আমার পারিপার্শ্বিক লদ্ধ জ্ঞ্যান আমাকে সাহায্য করেনি। আমি সত্য জানতাম, তবু মানতে পারিনি। জীবনের বেশিরভাগ সত্যের মোকাবেলা করা ঐ "আফ্রিকান হলুদ পানির" মতই। সব তথ্য প্রমাণ চোখের সামনে থাকবে, সব ইতিহাস সেই সত্যকে সাক্ষ্য দেবে কিন্তু গলা দিয়ে নামতে চাইবে না। সত্য অস্বীকারের এই সহজাত প্রক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে শৃঙ্খলিত মানুষ। আমরা নিজেদের তৈরি কারাগারে বন্দী। অল্প কিছু মানুষ থাকেন যারা এই শেকল ভেঙ্গে বের হতে পারেন। সেই মানুষ গুলোই স্বাধীনতার স্বাদ পান। আর একবার এই স্বাদ গ্রহণকারী শেকলের জীবনে ফেরেনা। এই শেকল টার নাম হচ্ছে ইগো, বাংলায় অহংবোধ আত্মভিমান আত্মমর্যাদা। আফ্রিকান হলুদ পানির সাথে ইগোর উদাহরণটা একটু অসংলগ্ন লাগছে? লাগতেই পারে, কারন ইগো ব্যপারটাই এমন। সহজে গলা দিয়ে নামতে চায় না। আর নিজে ছাড়া অন্য কারো পক্ষে বের করাও অসম্ভব হয়ে পরে এই সমস্যাটা। একটা পরীক্ষা করে নিজে নিজেই বের করা যায়, আপনার মধ্যে এই অনুভূতিটি অনু পরিমাণ হলেও আছে কিনা। ধরুন আপনার খুব কুৎসিত সমালোচনা করল একজন; একদম ভিত্তিহীন; আপনার কল্পনাতেও আসতে পারে না এমন কিছু। আপনার মনে যদি প্রথম অনুভূতি আসে "ও কিভাবে বলতে পারল এই কথাগুলো আমার বিরুদ্ধে?"; তাহলে বলতে হবে অনু-পরমানু লেভেলে হলেও আপনার মাঝে ইগো বিরাজমান। ইগো বিবর্জিত স্বাধীন মানুষ সবচেয়ে কুৎসিত সমালোচকের মুখ থেকে বের হওয়া কথা থেকে নিজের জন্যে কল্যাণ খুঁজে পান। আর সেই সমালোচক যদি কিছু সত্যি বলে থাকেন, তবে সেটাকে তিনি সাথে সাথে স্বীকার করে নেন। খুব কঠিন মনে হচ্ছে? হবারই কথা। স্বাধীনতা অর্জন তো সহজ নয় কখনই। আল্লাহ্ আল-কোরআন, সুরা ইয়াসিনে এই শৃঙ্খলিত মানুষদের কথাই বলেছেন রাসুলুল্লাহ (সাঃ) কে। তাদের সামনে দেয়াল, তারা সত্য দেখে, উপলব্ধি করেনা; তাদের পেছনে দেয়াল, তারা ইতিহাস জানে, স্বীকার করেনা; তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী, তারা নিজেদের ভেতরে দেখেনা, ঐশী বানীও তাদের অন্তর পর্যন্ত পৌছায় না। মুক্তমনা মানুষ সেই যে প্রশ্ন করে কিন্তু সত্য সামনে এলে তাকে অস্বীকার করেনা। যে সত্য উপলব্ধি করেছে, সে তা নিজেই জেনে যায়। সে অন্যকে সত্য জানতে সাহায্য করতে চায়, তাকে বদলাতে চায় না। শেকল ভাঙ্গার সিদ্ধান্ত মানুষের একান্ত নিজের। স্রষ্টাও সেই সিদ্ধান্তকে সম্মান করেন, তাকে শেকল মুক্ত করে দেন।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।