somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের নীতিমালার কাছে সামু শিশু

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্প্রতি প্রেক্ষাপট— একজন ফিনিশ এবং একজন ভেনিস।।
কে কি জন্যে ফিনিশ এবং কে কি জন্য ভ্যানিশ আমার জানা নেই। আই ফিল ব্যাড ফর দেম। এবং তাদের জন্য যারা নীরবে প্রস্থান করেছেন এবং করছেন।। শুনেছি সামু একটি পরিবার। দ্বিধাদ্বন্দ, মত-দ্বিমত সব পাশকাটিয়ে সব ব্লগার এক— সামু পরিবার।।

আদতে তাই কি !!!

জানিয়ে যাওয়া মানে— আর কিছুক্ষণ থেকে যাওনা বলার সুযোগ। জানিয়ে যাওয়া মানে— একটা সুন্দর বিদায় হয়তো আবারও একটা দেখা হওয়ার সুযোগ। আর না জানিয়ে চলে যাওয়া মানে— কোথাও একটা অপূর্ণতা। না জানিয়ে চলে যাওয়া মানে— কোথাও একটা অভিমান। না জানিয়ে চলে যাওয়া মানে অন্যকে গ্লানি দিয়ে চলে যাওয়া। কয়েকদিন ধরেই চুপচাপ আছি। চুপচাপ দেখছি। গিরগিটির মতো রং বদলে থাকা মানুষদের ছলাকলা। এখানে (ব্লগে) এমন অনেক গুণীজন রয়েছেন, যারা নিজেদের অনেক ক্ল্যাসি ভাবেন। ব্যক্তিগত এচিভমেন্টের ভারে নিজেদের ভাবেন অন্যেদের থেকে শ্রেষ্ঠ। তাদের চিন্তা-চেতনা দেখে এমন মনে হয়— তাদের মনের মত— তাদের মতের মতো— কেউ না হলেই তাকে ব্লগ থেকে চিরতরে লাথি মেরে খেদানো উচিৎ।

আসলে বাস্তবতায়— ব্যক্তিগত জীবনে তারা ফেনায় তৈরি হওয়া একটা বাবলের মাঝে বন্দী হয়ে বসবাস করছেন। আড়ালে শ্রেণী বৈষম্যের জন্ম দেওয়া এইসব মানুষ— সমাজে লোক দেখানো মানবতার জয়গানের অগ্রদূত। যারা পিঠ পিছে নাক সিটকিয়ে মনে মনে কিংবা বিড়বিড় করে অন্যকে হেও করে মন্তব্য করে "লোয়ার ক্লাস যতসব।" যাদের মুখে মধু— অন্তরে বিষ। আমার খুব করুণা হয় এইসব মানুষদের জন্য।।

আমার চোখে ফেসবুকের নীতিমালার কাছে সামু শিশু।। সামুর ব্লগারা আবার ফেসবুকে শিশু।। সামু'র নীতিমালা নিয়ে তারা যতশত প্রশ্ন তুলে, তারাই আবার ফেইসবুকের কাছে ম্যাও। এখানে হাতে গোনা কিছু ব্লগারদের ভাবসাব দেখে মনে হয় তাদের ইচ্ছা মত চলবে সামু'র নীতিমালা। না হলে তারা সামু'তে থাকবে না। অন্য সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক ব্যবহার করবে। তাদের আবার ফেইসবুকের নিয়ম-নীতির চুল ছেড়ার মুরদ নেই। সারাজীবন ছেঁছড়া দিয়েও ফেসবুক থেকে কারো আইডি ব্যান করার মুরদ নেই তাদের।।

কি বলা যাবে কি বলা যাবে না!
বর্তমানের প্রেক্ষাপটে সত্যিই আমার জানা নেই। আসলে সামু'তে কি বলা যাবে আর কি বলা যাবে নাহ! শুধু এতটুকু জানি কেউকে হেও করা যাবে না। কারো মূল্যবোধে আঘাত করা যাবে না। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। উস্কানীমূলক মন্তব্য করা যাবে না। গালাগালির করা যাবে না। কারো শ্লীলতাহানি করা যাবে না। ইত্যাদি।। এইসবের সাথে আমিও একমত। শুধু একটাই চাওয়া যুক্তি তর্ক এবং প্রশ্ন তোলা যেন বাঁধাগ্রস্ত না হয়।। কিন্তু আমরা তো বাঙালি। বিড়ালের মতো নরম জায়গায় হাগি। সামু'তে কেউ ব্যতিক্রম— নিজেশ্ব চিন্তাধারা ও মতামত পোষণ করলে হইহুল্লোড় শুরু করি। কারণ সামু বাংলাদেশী মাধ্যম এবং ইচ্ছে করলেই সামু'কে চাপে রাখা সম্ভব। যাকে বলে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।।

অনেক অপবাদ মাথায় নিয়ে। অনেক চাপেও টিকে আছে সামু। "হাতি যখন খাদে পড়ে, চামচিকাও লাথি মারে।" সময়টা এখন ঠিক তেমনি যাচ্ছে। ”মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়”— এখন এখানে অকারণে নয়— কারণেই আমরা বদলে যাব। নীরবেই না হয় যন্ত্রণার ঢোক গিলে যাব।।

"বাঁধ ভাঙ্গার আওয়াজ" যাকে আমরা বলতাম মুক্তমনাদের আঁখড়া। আজ সেই আঁখড়ায় ঝুলছে নোটিশ। হাওয়া বাতাস বুঝে কথা বলার অদৃশ্য নোটিশ।।


সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×