somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে এশিয়া কাপ : চলুন নিজেদের আত্মসম্মানবোধকে গঙ্গার জলে ভাসিয়ে না দিয়ে ফেলানি ও শহীদদের প্রতি আমাদের সম্মান দেখাই

০৯ ই মার্চ, ২০১২ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের শুরুতেই আমার শ্রদ্ধা রইল সেই সব শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, সেই সকল ফেলানিদের যাদের লাশ ঝুলে থাকে কাঁটাতারে যারা আমাদের বুঝিয়ে দেয় প্রতিনিয়ত শুধু তাদের লাশ না ঝুলছে আসলে সমগ্র বাংলাদেশ, সেই সব সুবিধাবঞ্ছিত ছিটমহলের বাসিন্দারা যাদের কোন অধিকার নেই যারা আমাদের অক্ষমতার প্রতিক তারা যেন বাংলাদেশের প্রতিটি মানুষই যে আজ নিজ অধিকার হতে বঞ্চিত তাদেরই রুপক সরূপ। আর তীব্র ঘৃণা রইল ইন্ডিয়ার মত সেই সকল দেশের প্রতি যাদের জন্য কাঁটাতারে আজ ঝুলে বাঙ্গালীদের লাশ, সেই সকল মমতাদের জন্য যারা উঠেপড়ে লাগে টিপাইমুখী বাঁধ নির্মাণের জন্য, সেই সকল নেতাদের জন্য কে মরল কে বাঁচল তাতে যাদের কিছু আসে যায় না X(( যদিও তারা কি এই বাংলা মায়ের সন্তান কিনা আমার মনে প্রশ্ন জাগেX(



আসছে ১১ই মার্চ শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ :) এশিয়ার টেস্ট খেলুড়ে ৪টি দল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা কে নিয়ে এবারের এই আসর আর এবারের আয়োজক যে আমরা বাঙ্গালীরা :) খেলা পাগল দেশ হিসেবে বিশ্বজুড়ে বরাবরই আমাদের যথেষ্ট সুনাম রয়েছে আর এবারের আসরের আয়জকের ভুমিকা পালন করতে পেরে আমাদের মর্যাদা বেরে যাবে কয়েকগুন। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আর এই দেশে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ যেন আমাদের জন্য এক একটি উৎসব সরূপ। এবারো এশিয়া কাপে মাতবে সারা দেশ উত্তাল হবে স্টেডিয়াম তাতে কোন সন্দেহ নেই :) খেলার উল্লাসে সবারই আশা থাকবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশিদের ভালবাসায় সিক্ত হবে আমাদের খেলোয়াড়েরা। দর্শকদের এই উল্লাসের মাঝেই আমাদেরই দেশের কিছু মূর্খ মানুষ নিজেদের আত্মসম্মানবোধকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আমাদের গোটা পৃথিবীর কাছে মেরুদণ্ডহীন আকারে উপস্থাপন করবে শুধুমাত্র তাদের আচরণেরদ্বারা X(

এখন চলছে মার্চ মাস আমাদের মহান স্বাধীনতার মাস। স্বাধীনতার ঘোষক কে এই দ্বন্দ্ব নিয়ে আমরা অনেকেই বেস্ত আমি স্বাধীনতার ঘোষক কে সেই আলোচনায় যাবনা শুধু এটা বলবো ঘোষক যেই হক না কেন সেই মহান ঘোষণার জন্যই আমরা আজ স্বাধীন আর এটাই মূল কথা। কে ঘোষক কে ঘোষক না স্বাধীনতার ৪০ বছর পরেও তা নিয়ে মারামারি করাটা অর্থহীন। এই স্বাধীনতার মাসেও যেহেতু পাকিস্তানের খেলা আছে তাই কিছু মূর্খ মেরুদণ্ডহীন মানুষ স্টেডিয়ামে উড়াবে পাকিস্তানের পতাকাX(। স্বাধীনতার মাসে স্বাধীন দেশে আমরা যাদের হাতে শোষিত হয়েছি, ছিলাম পরাধীন তাদেরই পতাকা উড়াবো স্লগান দিব ভুলে যাব লাখো শহীদের রক্তের কথাX(

আমি মোটেও জাতিবিদ্বেষী কেও নই। আমি খেলা পাগল একজন মানুষ এবং খেলা আর রাজনিতিকে কখনই এক করে দেখার পক্ষপাতি নই আমি। কিন্তু তাই বলে আমার দেশের মাটিতে অন্য দেশের পতাকা হাতে আমার দেশের মানুষ স্লগান দিবে তাও সেই দেশের যার জন্য এত রক্ত এত প্রান গেল তা কিভাবে সমর্থন করি? একজন শিক্ষিত আর দেশপ্রমিক হিসেবে আমাদের সবারি উচিত এমন কিছু হলে তার প্রতিবাদ করা। যখন স্টেডিয়ামে পত পত



করে উড়বে পাকিস্তানের পতাকা একবারও কি ভেবে দেখেছি কেমন লাগবে সেইসব মায়েদের যারা যুদ্ধে হারিয়েছে তার সন্তানকে??কেমন লাগবে সেইসব ভাইয়ের যাদের মা/বোন ধর্ষিত হয়েছে? শুধু মুখে হাশি থাকবে সেই সব রাজাকারদের যারা এখনো আমাদের দেশে অবাধেই ঘুরে বেড়ায় যারা চায়না এই দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হক X(। আর আমরাও আধুনিক প্রজন্মের আধুনিক মানুষ যারা পালন করি পাকিস্তানি খেলোয়াড়ের জন্মদিন X(। আমাদের হাতে এখন প্ল্যাকার্ডে লিখা থাকে আফ্রিদি মেরি মি



মেরি মে আফ্রিদি X(( । কেন এটা কেন লিখা থাকেনা ১৯৭১ সালের যুদ্ধের জন্য পাকিস্তানকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। কেন আমরা শুধু তাদেরই অন্ধের মত অনুসরণ করি প্রতিবাদ না করে তাদের পতাকা উডাই যারা বলে আমাদের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়া উচিতX(। সময় কি এখনো আসেনি সোচ্চার হবার?

এবার আসুন আমদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কথায় যারা কিনা সুখ দুঃখে আমাদের পাশে থাকে:P। মনে পড়ে সেই ফেলানির কথা?? মনে পড়ে কাঁটাতারে ঝুলন্ত তার লাশের কথা? মনে পড়ে না? আসুন একটু মনে করি তার কথা যার জন্য কয়েকদিন আগেও প্রতিবাদে ফেটে পরেছিল সারাদেশ।



এই হল সেই ফেলানি যার লাশ ঝুলেছিল কাঁটাতারে। ফেলানি তো ঝুলেনি ঝুলেছিল আসলে বাংলাদেশ। কি করে পারব আমরা ফেলানির লাশের উপর দিয়ে হেঁটে ইন্ডিয়ার পতাকা উডাতে?? আমাদের বিবেক কি একটুও বাধা দিবেনা আমাদের? অথবা মনে কি পরবেনা মমতার কথা যে কিনা টিপাইমুখি বাঁধ দিয়ে শুকিয়ে ফেলতে চাইছে আমাদের? চলুন না সবাই এবার একটু চেষ্টা করে দেখি নিজের সত্তাকে বিক্রি করে না দিয়ে প্রতিবাদ করি?



কি হয় এবার আমাদের দেশের মাটিতে এদের পতাকা না উডালে?আমি বলছিনা কেও উডাবেনা।যারা জন্মগতভাবে ইন্দিয়ান/পাকিস্তানি তারা তাদের দেশপ্রেম দেখাতেই পারে কিন্তু আমরা কেন আমাদের উপর অবিচারগুলো ভুলে যাব? এই স্বাধীনতার মাসে আমরা আমাদের দেশের মাটিতে উডাবনা কোন দেশের পতাকা। মাঠে আমরা কি পারিনা ব্যানার, প্ল্যাকার্ডে আমাদের উপর করা এইসব অবিচারগুলোকে পৃথিবীর দরবারে তুলে ধরতে? সম্প্রতি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইন্ডিয়া খেলায় দেখলাম দর্শকদের মাঠে টিপাইমুখি বাঁধ নিয়ে প্ল্যাকার্ডে প্রতিবাদ করতে।



আমরা কি পারিনা মাঠে এভাবে আমাদের উপর করা অবিচারগুলোর প্রতিবাদ করতে? চলুন না সবাই একবার চেষ্টা করে দেখি। ১ই মার্চ আমরা একবার চেষ্টা করেছিলাম সবাই ইন্ডিয়ান পণ্য ১ দিনের জন্য বর্জন করতে চলুন আমরা সবাই এই এশিয়া কাপের প্রতিটা খেলায় প্ল্যাকার্ডে , ব্যানারে ফেলানি হত্যার বিচার চাই, টিপাইমুখি বাঁধ বন্ধ করার দাবি জানাই, পাকিস্তানকে আমাদের কাছে ক্ষমা চাওয়ার দাবি করি। স্বাধীনতার মাসে আমাদের দেশের মাটিতে আর কোন পতাকা না উডাই। স্বাধীন বাংলার মাটিতে স্বাধীন দেশের পতাকা উডাই।



আমাদের পতাকা আমাদের গর্ব। স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা আর কতদিন নিজেদের মেরুদণ্ডহীন করে রাখব??সময় এসেছে সোচ্চার হবার। স্বাধীন দেশের নতুন সূর্য আমাদের সবাইকে অনুপ্রানিত করুক এই কামনা করি আমরা সবাই। নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে অধিকার আদায় করতে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুক। আর কোন ফেলানির যেন মৃত্যু যেন না হয় তা নিশ্চিত করি। আর আশা করি এশিয়া কাপে বাংলাদেশ ভালো খেলে জয়লাভ করুক আর জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে আনন্দের সাগরে ভাসিয়ে দিক :) এশিয়া কাপে টিম বাংলাদেশকে আমাদের সবার পক্ষ থেকে অগ্রিম শুভকামনা রইল :)
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১২ রাত ৩:৩৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×