[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান]
শান্তিপূর্ণ বিপ্লব প্রক্রিয়ার মাধ্যমে আমরা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব--যাতে কৃষি ও শিল্পক্ষেত্রে পর্যাপ্ত উৎপাদনের ব্যবস্থা হয় এবং জনগণ ন্যায়সঙ্গভাবে সে সুবিধা ভোগের সুযোগ পায়। কাজেই বাংলাদেশী জাতীয়তাবাদভিত্তিক শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার পুরো প্রক্রিয়া বিবেচনা করলে আমরা দেখতে পাবো: তা প্রকৃতির নিয়মের মতোই আবর্তনশীল।
এখন সংশ্লিষ্ট চার্ট পরীক্ষা করে দেখা যাক। আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সার্বিক স্বাধীনতার নিশ্চয়তা দেবে; আবার বহুমুখী গণতন্ত্রের নিশ্চয়তা বিধান করবে--যার ফলে শান্তিপূর্ণ বিপ্লবের প্রক্রিয়ায় [বিপ্লব--যেহেতু বহু বছরের ঔপনিবেশিক শাসন ও শোষণের দরুন আমাদের হারানো শতাব্দীরও বেশি সময়ের ক্ষতিপূরণের জন্য আমাদের স্বল্প সময়ে অনেক কাজ করতে হবে] বহুমুখী পথের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে জনগণকে সুসংগঠিত করার লক্ষ্যে সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ জাতীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠন গড়ে তোলার সুযোগ থাকবে। জনগণের পূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লবের মাধ্যমে কৃষিসহ জাতীয় ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন বৃদ্ধি সুনিশ্চিত করবে--যার ফলে ন্যায়সঙ্গত বন্টনের সুযোগ সৃষ্টির দরুন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ভিত্তি সূচীত হবে। তাই আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী-সমন্বিত বাংলাদেশী জাতীয়তাবাদ আবর্তনধর্মী ও প্রকৃতির বিধানের অনুরূপ। প্রধানত সংগঠন, পরিকল্পনা এবং নেতৃত্বের ওপরে এই কর্মসূচির সাফল্য নির্ভর করবে।
আগের পর্বগুলি পড়ুন:
বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৮)
আলোচিত ব্লগ
আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন
মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।