somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

নামে কি আসে যায়?

১১ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুরুত্বপূর্ণ বিষয়ে নামে অনেক কিছু আসে যায়। যেমন দেশের নামে অনেক কিছু আসে যায়।

সংবিধান অনুসারে বাংলাদেশের নাম People's Republic of Bangladesh যার বাংলা অনুবাদ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । এখানে উল্লেখ্য যে বাংলাদেশের সংবিধান প্রথমে ইংরেজিতে লেখা হয়েছে তারপর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।

Republic শব্দের বাংলা করা হয়েছে প্রজাতন্ত্র, আর এই সূত্র ধরে People's Republic এর বাংলা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী । যারা রাষ্ট্র বিজ্ঞানের একেবারে শিশু শ্রেণীর ছাত্র তারাও জানেন Republic এর বাংলা প্রতিশব্দ কখনই প্রজাতন্ত্র হবে না।

Republic বলতে রাষ্ট্রবিজ্ঞানে এমন একটি রাষ্ট্রকে বুঝায় যেই রাষ্ট্রের প্রধান (যে নামেই ডাকেন না কেন, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, চ্যান্সেলর প্রভৃতি) রাষ্ট্রের নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচিত হবেন। অর্থাৎ রাষ্ট্রের প্রধান বংশানুক্রমে ক্ষমতাসীন হবেন না। রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা অনুসারে বাংলাদেশ একটা Republic; এই পর্যন্ত ঠিকই আছে।

এখন প্রশ্ন হচ্ছে Republic এর বাংলা প্রতিশব্দ প্রজাতন্ত্র কি সঠিক? উত্তর হচ্ছে, না। Republic এর বাংলা প্রতিশব্দ হবে গণরাষ্ট্র বা জনরাষ্ট্র। যে দেশের রাষ্ট্র প্রধান রাজা, বাদশাহ বা সম্রাট অর্থাৎ বংশানুক্রমে রাষ্ট্র প্রধান হন সে দেশের নাগরিকদের পরিচয় হচ্ছে প্রজা। অর্থাৎ এই সব রাজতান্ত্রিক দেশের নাগরিকরা ঐ রাজার প্রজা।

বাংলাদেশের সংবিধানের ৭ ধারায় (অনুচ্ছেদ নয়) বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; একজন ব্যক্তি একই সাথে মালিক এবং প্রজা হতে পারে না।

বাংলাদেশের রাষ্ট্র প্রধান যেহেতু রাজা, বাদশাহ বা সম্রাট নন, তাই বাংলাদেশ কোন প্রজা নাই। যেহেতু বাংলাদেশে কোন প্রজা নাই তাই বাংলাদেশকে কোন অবস্থাতেই প্রজাতন্ত্র বলা যাবে না।

Republic শব্দের ভিতরেই People আছে। তাই People's Republic শব্দবন্ধটিও অতিকথন দোষে দুষ্ট। কারণ People ছাড়া কোন Republic হয় না। উদাহরণ হিসাবে ইন্ডিয়ার কথা বলা যায়। ইন্ডিয়ার সরকারি নাম: The Republic of India বা ভারত গণরাজ্য

তাই রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যাকরণের রীতি অনুসারে বাংলাদেশের সাংবিধানিক নাম হওয়া উচিত The Republic of Bangladesh এবং বাংলায় বাংলাদেশ গণরাষ্ট্র বা বাংলাদেশ জনরাষ্ট্র
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×