অবশেষে শীত এল। মাঝ পৌষ পেরিয়ে মাঘ ছুইছুই করে।কুয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে নায়রির বেশে যেন নেমে এল হিমালয় থেকে।প্রতিদিনের মত ঘুম ভেঙ্গে দুয়ার খুলে বাইরে এসে যেন কাঁটা কাঁচের আঁচ পেলাম।পড়ে গেল শোরগোল।আসবে আসবে করে আসছিল না।তাইতো কম্বল,লেপ-কাঁথা, আর সব গরম কাপড়ের খোঁজ এত দিন রাখা হয়নি।এবার সে সবেরও খোঁজ শুরু হয়ে গেল। সূর্যও শুরু করে দিল ডুব সাঁতার। তাইতো আকাশের কাঁন্না।যে ছাপ লেগে আছে ঘাস,পাতা আর ফুলের ডগায়।গাছের পাতা বেয়ে টুপটুপ শব্দে ঝরে পড়াতে যার পরিণতি।অথচ তা যেন দীর্ঘ স্থায়ী নয়। রোদের আঁচ লেগে চকচক করে উঠা শিশির যেন নিমিষেই শুকিয়ে যায়।আর তাই হয়তো শীত রুক্ষ হয়ে উঠে । গাছের পাতা ঝরিয়ে বৈরাগ্য যাপন করে। কিন্তু তার আড়ালেই যে নতুনের আহ্বান শুনতে পাওয়া যায়। শীতের রুক্ষতার বক্ষে পা রেখেই পাতা ঝরা নেড়া সকাল ঘুচিয়ে আসে বসন্তের কচি সবুজ সকাল ।তাইতো রবীন্দ্রোনাথ ঠাকুর বলেছেন, এসেছে শীত গাহিতে গীত বসন্তেরই জয়/ যুগের পরে যুগান্তরে মরন করে লয়/ । বিশ্ব উষ্ণায়নের এই যুগে ঋতু পরিবর্তন যেন ভুলেই গেছে।তবুও শীত আমাদের নাড়া দিয়ে যায়।শুরু হয় ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। বাহারি গরম কাপরে আচ্ছাদিত হয়ে শীতকে পাশ কাটিয়ে হই আমরা ফুলবাবু।আধুনিক সব অনুসঙ্গে ঘরকে করি উত্তপ্ত।আড়-মোড়া ভেঙ্গে ধুয়া তুলা এক কাপ চা অথবা কফি পিয়ে শীতকে জানাই শুভ সকাল। কিন্তু এই শহরেই গরম কাপড়ের অভাবে ভাসমান মানুষেরা দুঃস্বপ্নের ঘুম জাগা দীর্ঘ রাত কাটায়। সড়ক দ্বীপ অথবা পায়ে হাঁটা রাস্তায় নোংরা চট আর ছেড়া কাপড় জড়িয়ে আত্নসমর্পণ করে শীতের কাছে।বোধ করি তারা আমাদের মত শীতের সকাল কে শুভ সকাল বলতে পারে না।বরং শীত যেন তাদের কাছে অভিশাপ। অথচ এই শহরেই শীতের সকাল আসে আভিজাত্যের ঘোড়ায় চড়ে। আর জিপসি মানুষেরা চাপা পড়ে সেই ঘোড়ার পায়ের তলে। অসাধু শিকারীর শ্যুন দৃষ্টি রঞ্জিত করে শুক তারাকে লক্ষ্য করে হিমালয়ের দেশ থেকে আসা অতিথি পাখির পালক।আর আমরা ফুলবাবুরা সেই পাখির ঝুল পিয়ে বলি মারহাবা , শুকরিয়া।অথচ আমাদের একটু সহানুভূতিই জাগ্রত করতে পারে তাদের বাঁচার আকুতি। আমাদের একটি পুরনো কাপড়ের উম জিপসি মানুষদের দিতে পারে উষনতা। বেঁচে থাকের স্বাধকে দিতে পারে নতুন দ্যোতনা।জাগ্রত হবে কী আমাদের বিবেক?উদয় হবে কী শুভ বুদ্ধীর?
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।