আমার হয়ে গেল এ যে কি...
আমি পাগলপ্রায়, সর্বস্বহারা,
হৃদয় উজাড় করে, হৃদয়ের যত প্রেম
শুধু তোমায় সঁপেছি ।
ওগো প্রিয়তমা! তুমি শুনতে কি পাও
আমার হৃদয়ের মৌন আহ্বান;
তোমায় ডাকি শুধু তোমায় ডাকি
প্রতি ক্ষণে, ভালোবাসার আবর্তনে,
তুমি কি শোনোনা, ওগো প্রিয়তমা!
একটু কাছে এসে জুড়াইয়া দাওনা প্রাণ ।
তোমার চোখে এ কি জাদু,
আমায় আটকালে কোন জালে?
পারছিনা তো বের হতে
এ মায়ার জাল হতে,
তুমি চিরদিন কি রাখবে বেধে আমায়
তোমার মায়ার জালের ফাঁদে?
ওগো বিমোহক, সৌভিক, ঐন্দ্রজালিক!
আর দিয়ো নাকো ফিনকি
তোমার মায়াবী যুগল চোখে,
ভালোবাসার মৃদু ব্যথা
আর পারছিনা ধরে রাখতে এ বুকে ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


