
একদিন তুমি সব ভুলে গিয়ে
আসবে হয়তো, দেখতে আমায়
মাটির ঘরের ছাওনি;
পাশে বসে, খুব কেঁদে-কেঁদে,
বলবে আমায়, কেন চলে গেলে?
তুমি আর আমায় ডেকোনা
আমি তো চোখ বুজে ঘুমিয়ে আছি;
পাশে বসে কভু কেদোনা
আমি তো গন্তব্যে পৌঁছে গেছি;
আমায় ভেবে আর কেদোনা
আমার তো সব তোমায় দিয়ে চলে এসেছি...
একদিন তুমি একলা বসে
ভাববে আমায়, সৃতির পাতা শেষে;
ফেলবে তুমি, একটুখানি,
ঐ চোখের পানি...
তোমায় আর জ্বালাবো না, কথা দিয়েছি
আমি তো পথ ভুলে অনেক দূরে চলে এসেছি...
ফিকে মায়ায় তুমি ভালোই থেকো
খুব যতনে, অনেক বেশি...

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



