নৌকা চড়ে আসছে দেবী
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নূপুর বাজে ঘুঙুর বাজে
আলতা রাঙা পায়
উপচে পড়া রূপের নদী
বইছে সারা গাঁয়।
বাজছে বাঁশি দিচ্ছে উলু
শাঁখে তুলে সুর
নৌকা চড়ে আসছে দেবী
ভেসে সমুদ্দুর।
ছুটছে যেন সুখের হাওয়া
রাঙা সবার মন
স্বর্গ-নরক উথাল-পাতাল
বাতাসে শনশন।
আসছে দেবী নাইওরীতে
দিতে সবে বর
দোলায় চড়ে যাবে ফিরে
মানস সরোবর।
শিবালয়ে স্বামীর বাড়ি
শান্তি সুখে রয়
দূর্গতি নাশ করতে দেবী
আসছে লোকালয়।
ফিবছর এই মর্তে আসা
হয়না দেবীর রদ
অসুর তবু রয় বহালে
হয়না অসুর বধ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুনআমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন