somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুয়েজ খাল-- কিছু জানা কিছু অজানা ইতিহাস।

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় তিন হাজার বছর আগের ঘটনা। ফারাও রাজা নেকো তখন মিসরের আধিপতি। তিনি প্রতাপশালী নৃপতি। বিশাল তার নৌবহর। শিল্প সংস্কৃতির প্রতি তার অগাধ শ্রদ্ধা। কাজেই তিনি স্থির করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। কোন দেশ আক্রমন করবেন না কখনও।

তাহোলে তিনি এই বিশাল নৌবহরকে কি কাজে লাগাবেন? চিন্তায় পরে গেলেন তিনি।

রাতে ঘুমের ঘোরে ফারাও নিকো তার প্রশ্নের জবাব পেলেন। স্বপ্নাদৃষ্ট নৃপতি পরদিন সকালে তার সভাসদদের ডেকে বললেন স্বপ্নের কথা। সভাসদরা এক বক্যে মেনে নিলেন তার প্রস্তাব। তিনি খালটি খনন করবেনই।

এবার চাই শ্রমিক। দেখতে দেখতে লক্ষাধিক দাস সংগ্রহ হয়ে গেল। এবার শুরু হল স্থান নির্বাচনের কাজ। ভূমি জরিপ শুরু হয়। পরে স্থীর হয় বর্তমান কায়রোর অনতিদূরে নীল নদ থেকে লহিত সাগর পর্যন্ত দীর্ঘ হবে খালটি।সেই পথে চলবে বানিজ্যপোত আরব ও পারস্যে এবং আরও দূর দূর দেশে। মিসরের নৌবাহিনী ধ্বংসের কাজে নিয়োজিত না হয়ে প্রমান করবে বানিজ্যে বসতি লক্ষী। তারা পারাপার করবে শিল্প-সাহিত্য-সংস্কৃতি। মানুষে মানুষে গড়ে উঠবে সৌভাতৃত্ব।

নেকো বলেছিলেন সুয়েজ যোজক পূর্ব পশ্চিম মিলনের প্রতিক, মিলনের সেতু।সুয়েজ যোজকরূপেই থাকবে। ্জলে স্থলে দুইএ থাকবে যোগাযোগ- মিলনের দ্বার।

খাল কাটা প্রায় শেষ হয়ে এসেহে এমনি একদিনের কথা। নেকো হঠাৎ ভিত হয়ে উঠেছেন।তার বুক কাঁপছে। পা কাঁপছে । তার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে। তিনি শংকাগ্রস্থ এক অস্বাভাবিক মানুষ হয়ে উঠলেন।

 বন্ধ কর! বন্ধ কর!-- বন্ধ কর এ খনন! বন্ধ কর এ খনন! -- গুরু গম্ভীর আওয়াজ।
 ফারাও সচকিত। আবার আওয়াজ ঃ সর্বনাশ হবে তোমার! সর্বনাশ হবে মিসরের, সর্বনাশ হবে তোমার স্বদেশ ভূমির! বন্ধ কর এ খাল! বন্ধ কর, বন্ধ কর!

মন্দিরের দৈববাণী। ফারাও নেকো নতজানু হয়ে শুনছে সে দৈববাণী। তার চোখে জল বুকে ভয়। মহামিলনের মহান সপ্ন তার ভেঙে খানখান হচ্ছে দৈববানীতে। তিনি হতাশ হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন।-- যেহেতু বাণীটি তার আরাধ্য দেবতার।

ফারাও নেকো তখনও শুনছেন দৈব্যবাণী । তিনি শুনলেন ঃ এ খালেই আসবে মিসরের বর্বর হামলাকারীরা। এপথেই আসবে মিসরের বৈদেশিক শত্রু, মিসরের যত আপদ। কাজেই আর নয়, খাল নয়, জলপথ নয়, বন্ধ করো এ খনন। শেষ পর্যন্ত নেকো বন্ধ করে দিলেন খাল খননের কাজ। কিন্তু তবুও তার বুকের ভয় দূর হয় না।

এমনি করে মিসরের ফারাও রাজাদের আমলে ভূমধ্যসাগর ও লোহিত সাগর এই দুই সাগরের মিলন আর হল না।যোজকের অদূরে প্রনালীর জন্মও আর হয় নি। তারা বলতেন -- এ কাজ আর হবেও না কোন দিন। দেবতার নিষেধ। সেই থেকে দীর্ঘদিন কেটে গেছে খালের কাজে আর হাত পড়েনি।

হঠাৎ একদিন আলবেনীয় মোহম্মদ আলীর বংশধর সৈয়দ পাশার আঙ্গীনায় প্রবেশ করেন এক তরুন ইংজিনীয়ার। তিনি কায়রোস্থিত ফরাসী রাষ্ট্রদূতের পুত্র ফার্ডিনান্ড-দ্য- লেসেপস্‌। লেসেপস্‌ সুদর্শন। খেদিভ সৈয়দ পাশাও বয়সে তরুন। লেসেপস্‌ বন্ধুর জন্য উপঢৌকন এনেছেন প্যারিস থেকে।-- পঁচাত্তুরজন সুদর্শনা তরুনী ও কয়েকশত বোতল লিকারের। সৈয়দ পাশা পরিতৃপ্ত,বন্ধুর গুনে মুগ্ধ।

সেই সু্যোগে একদিন লেসেপস্‌ তার বাসনার কথা জানালেন খেদিভকে। খেদিভ রাজী হলেন। সেদিন ছিল ১৮৫৪ সালের ১৫ই নভেম্বর। ১৮৫৪ সালে ৩০ নভেম্বর খেদিভ সৈয়দ পাশা লেসেপস্‌কে সুয়েজ জলপথের জন্য দিলেন নিরানব্বই বছরের এক সনদ।

বলা বাহুল্য শুরু হল নতুন করে মিসরের দুর্দশা। এই পথের সূত্র ধরেই এল মৃত্যু, এল জ্বরা, এল ধ্বংস, লোভ, লাঞ্চনা, বঞ্চনা আর এল বিশ্বাসঘাতকতা। যেন ফারাওদের সেই দৈব্যবাণীর জ্বলন্ত প্রতিচ্ছবি। মিসর বিশ্বের বৃহত্তম রণাঙন। সুয়েজ খালের ইতিহাস অনেক বড় । এই খাল তৈরী হতে সময় নেয় দশ বছর আর প্রান হারায় এক লক্ষ বিশ হাজার শ্রমিক।

শুরু হল গৃধিনী আর শকূনীদের আনাগোনা। মিসর পরিনত হল ভাগারে। শত শত বছর পরে মিসরের দেশ প্রেমিকেরা যেন আবার শুনতে পেল ফারাও মন্দিরের সেই ভবিষ্যত বাণী-- যে বানী ফারাও নেকোকে সাবধান করে দিয়েছিল। ঃ বন্ধ রাখো এ খাল! -মিসরের সর্বনাশ হবে! এ পথেই আসবে বৈদেশিক শকূন গৃধিরা মিসরকে নিষ্পেষন করতে, গ্রাস করতে। শিউরে উঠলেন মিসরবাসী।

শিউরে উঠলেন ধূর্ত লেসেপস্‌ ও। যে সপ্ন নিয়ে তিনি সুয়েজ খাল নির্মানে হাত দিয়েছিলেন তা ধূলিস্মাৎ হয়ে গেল। সুয়েজ খালের কতৃত্ব ছলচাতুরী করে দখল করে বৃটিশেরা। লেসেপস্‌ এর সপ্ন সম্পূর্ন ভেংগে গেল। সুয়েজ খালে প্রতিষ্ঠিত হলো বৃটিশ সেনাবাহিনীর সর্বময় কর্তৃত্ব। অথচ সুয়েজ খালে কোন অংশীদ্বারিত্বই ছিল না ইংরেজদের। হতাশায় ধুঁকতে ধুঁকতে এবং আত্মগ্লানীতে দগ্ধ হতে হতে তিনি বিদায় নেন এই পৃথিবী থেকে।

সূত্রঃ দা রুলার অব ইজিপ্ট, সুয়েজ ইজ আ ক্যনাল, ইজিপ্টস্‌।।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৮
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×