somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যানারী দ্বীপ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্যানারী দ্বীপ। ক্যানারি পাখির বাসা খাবার জন্য যেখানে পর্যটকের ভীর লেগেই থাকে। আশ্চর্য এক দ্বীপ। বহুযুগ ধরে ইউরোপের নানান দেশের বহু নৌযান এই পথে যাতায়াত করেছে। উত্তর ও উত্তর-পূর্বে ইউরোপ। উত্তর আকাশের ষাটডিগ্রী কোণে আকাশের ধ্রূবতারাকে পিছনে ফেলে পূর্ব দিকে আফ্রিকা মহাদেশকে রেখে নাবিকরা যখন আটলান্টিকের দক্ষিন বরাবর চলতেন তখন প্রায়ই তাদের চোখে পরতো দলবদ্ধ পাখির ঝাঁক। পশ্চিম থেকে উড়ে এসে তারা পশ্চিম দিকেই উড়ে যেত। তাদের গায়ের রং হলুদ এবং মাথায় লালঝুটি।

কখোনও কখোনও এই পাখিগুলি এসে বসতো জাহাজের মাস্তুলে, গান গাইতো আপন মনে নাচত মনের আনন্দে আর নাবিকেরা অপার অনন্দে তাদের দেখত অবাক হোত। নাবিকেরা পাখিগুলি ধরবার চেস্টা করতো কিন্তু পাখিগুলি কিছুতেই ধরা দিত না। আকাশে উড়ে গান গাইতে গাইতে চলে যেত পশ্চিমদিকে। যেদিকে আটলান্টিকের শুধু জল আর জল--ডাঙ্গার চিহ্নমাত্র নাই। সেই থেকে লালঝুঁটি হলুদ পাখির নাম ক্যানারী আর সেই থেকে উৎপত্তি স্পেন ও পার্টুগালের ক্যানারীজ সং এন্ড ড্যান্স।

কিন্তু পাখিগুলি পশ্চিমদিকে কোথায় যায়। একবার কিছু নাবিক পাখিদের পিছু নিল। কয়েকদিন চলার পর তাদের চোখে পড়ল দিগন্ত বিস্তৃত ধোঁয়া আর ধোঁয়া। দিন যায় রাত আসে । চারিদিকে আধাঁর আর নিকষ কালো পানি। এত কালো কুচকুচে পানি তারা কখনও দেখেনি। চারিদিক ভয়াবহ রখমের আধাঁর। নাবিকেরা ভয় পেয়ে যায়। এরপর তারা যখন দেখে পশ্চিম আটলান্টিকের সাগরের বুকে আগুন লেগেছে তখন তারা ভয়ে আতংকে বিবশ হয়ে পড়ে। সে আগুনের লেলিহান শিখা যেন আকাশকে পর্যন্ত পুড়িয়ে ফেলছে। আর আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাদের চোখে এ এক নারকীয় দৃশ্য। তারা তাড়াতাড়ি ফিরে আসে তাদের জাহাজে।

এই কাহিনী ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপের বন্দরে বন্দরে। সব নাবিকেরা জানে যে এইগুলি পাখি নয় এই গুলি মায়া এই মায়ার টানে যে যাবে সেই ধ্বংস হবে।

ক্যানারী দ্বীপ আসলে ছিল একটি আগ্নেয়গিরি। প্লেটো বলে গেছেন-- এখান থেকেই পশ্চিম ও উত্তর-পশ্চিমে বিস্তৃত ছিল সেই হারানো মহাদেশ--‘আটলান্টিস’। ভূমিকম্প ও অগ্নুৎপাতের সম্মিলিত ধ্বংসযজ্ঞের ফলে বিপুল সভ্যতার অধিকারী সেদিনের আটলান্টিস মহাদেশ রূপান্তরিত হয়েছে আজকের এই আটলান্টিক মহাসাগরে।
সোভিয়েত বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে প্লেটোর এই উক্তির সত্যতা খুঁজে পেয়েছেন। তারা সংগ্রহ করেছেন অনেক ভৌগলিক তথ্য ও ঐতিহাসিক নিদর্শন যার মধ্যে রয়েছে প্রকান্ড অট্টালিকা, প্রশস্থ রাজপথ এবং সুগভীর নর্দমার বিস্ময় কর সব আলোকচিত্র।

সে থেকে শতশত বছর কেটে গেছে ক্যানারীর আগ্নেয়গিরি স্তিমিত হয়ে এসেছে। ফুটে উঠেছে একটি ছোট্ট সুন্দর দ্বীপ। এই দ্বীপটি এখন পৃথিবীর উল্লেখযোগ্য টুরিস্ট সেন্টার গুলির মধ্যে একটি।

৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×