নিঃশব্দে ছুঁয়েছো অই
সাদামেঘের দল, আর এঁকেছো
ধোঁয়াটে আকাশ তোমার চূঁড়োয়।
যেখানে হাত রাখি মৃণালে
জড়িয়ে ধরে কোমল স্পর্শে।
সারিসারি বেড়ে ওঠে
পাইনের সজীবতা। পুরাণ মৃত্তিকার রসায়নে
করেছো জড়ো সহস্র শতাব্দির সমাহার।
বেঁধেছো বন্ধন অটুট আলিঙ্গনে; বিস্তার ভূমি তুমি
ভাঁজে ভাঁজে রেখেছো ধরে
শিশুর চোখের মতো স্বচ্ছজলের স্তুপ।
পুকুরের সবুজ বনধারে
রোদ্দুরে বুনেছো সবুজ শাড়ী
তার রেশ নাচে জলের গভীরে
আর কী অদম্য স্রোতে খুলে দিলে
ঝর্ণাধারা; হীম-শীতল জলের নুপুর বাজে সারাদিন।
যেখানেই চোখ রাখি, যতদূরে দেখি
তুমি ছড়িয়ে দিয়েছো তোমার সাম্রজ্য; অপূর্ব প্রকৃতি।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



