আজ ২৯ ফেব্রুয়ারী, লীপ ইয়ার। জানিস, প্রথম বার তোর ভালোবাসা ছাড়া কাটিয়েছি দিনটি। আজ থেকে এক যুগ আগে লীপ ইয়ারের দিন তুই থেকে তুমি, ভালোলাগা থেকে ভালোবাসার মনমন্দির গড়ে ছিলাম। লীপ ইয়ারের কারণে তু্ই এ দিনটা প্রতিবছর উদযাপন করতে পারিস নে বলে তোর আফসোস দূর করতে আমি কী না করিছি। তোকে একশ'একটা লীপ ইয়ার এনে দিব বলেছি, শর্ত দিয়েছিলাম তুই আমাকে না ঐ লীপ ইয়ার-কাকে চাস?
তুই বলতি আমার দুটোই চাই, আমি বলতাম তুই একটা পাগলী। তু্ই যোগ করে বলতি আমার ভালোবাসার পাগলী। সারাদিন দু'জন ঘুড়ে বেড়িয়েছি। ধানমন্ডী লেকের পাড়ে কত আড্ডা দিতাম আমরা। নন্দন-ফ্যান্টাসি কিংডম-গুলশান ওয়ান্ডার ল্যান্ড-সংসদ ভবন এরিয়া-জিয়া উদ্যান-মিরপুর গার্ডেনে আমার হাতে ছিল তোর হাত, তোর চিমটি কাটা আজও বড্ড মিস করি। তোর দেয়া ডাইরী টা আজও অক্ষত আছে, এটাই তো তোর-আমার ভালোবাসার নিদর্শন। তোর লেখা প্রথম পৃষ্টার সেই চিরকুট "ভালোবাসি তোমায়, জীবন-মরণ তুমি"-আজ বড়ই নিষ্ঠুর মনে হয়।
জানিস, আজ শাহাবাগের আস্তাচলে বিকেলে হেটেছি তোকে ছাড়া। বারবার ফিরে ফিরে তোকে খুজেঁছি, তোর ছায়া, তোর কন্ঠস্বর আমাকে খুব কষ্ট দিয়েছে। আমরা যেখানে প্রায়ই বসতাম সেটা আজ অন্যের দখলে ছিল রে, তাই বসা হয়নি। তবে ফুসকা খেয়েছি একা তোকে পাবো কই?
ও জানিস, এবারের লীপ ইয়ারের দিনও সকালে বৃষ্টি ছিল, মনে আছে তোর; আমরা ভিজে গিয়েছিলাম গতবারের দিন। আর তোর সাদা ধবধবে ড্রেসটা কাদাঁয় নষ্ট হওয়ায় নতুন জামার বায়না ধরেছিলি। তোকে আমি শাড়ি কিনে দিলাম আর তুই সেই শাড়িটা পহেলা বৈশাখে পড়লি, অপরূপ সৌন্দর্য্যে আমি মুগ্ধ হয়ে তাকালাম তোর দিয়ে তুই লাজে মরিস মরিস অবস্থা। তুই শাড়ি এখন পড়তে পাড়িস?
আমি জানি তুই ফোন করবি না, আমার এ কথাটা রাখার জন্য তোকে ধন্যবাদ। তুই সুদূরে তোর পুষ্পকানন নিয়ে থাকিস রে বোকা, আমার জন্য কাঁদিস না। আমি ভালো নেই.....তবুও কাঁদিস না, তুই তো জানিস তোর চোখের অশ্রু আমি সইতে পারি না, তুই কেঁদে আমার কষ্টটা আরও বাড়িয়ে দিস না।
তুই কেঁদে আমার কষ্টটা আরও বাড়িয়ে দিস না...........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।