গতকাল একটা নিউজে দেখলাম প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় বলেছেন , " ৩ দিনের মধ্যে চমক দেখতে পাবেন "
এ নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে কি সেই চমক ??
কি কি চমক দেখতে পারি তার কিছু কল্পনা :-
১। ৩ দিন পর হয়ত দেখা যেতে পারে তিনি তাঁর মাকে নিয়ে উনার নিজ হাতে রান্না করা বিরিয়ানি সহ বিরোধী দলীয় নেত্রীর বাসায় হাজির ।
তারপর দেখা গেল বিরোধী দলীয় নেত্রী আবেগে আপ্লুত হয়ে উনার মেকআপ বক্স নিয়ে প্রধানমন্ত্রীর বাসায় হাজির ।
২। তিনি যেহেতু আইটি সেক্টরের মানুষ তাই যারা সামনে তাঁর দলকে ভোট দিবে তাদের সবাইকে একটা করে iPhone 5 দিবেন বলে ঘোষনা দিতে পারেন (পরে জাতীয় Phone SYMPHONY দিলেও চলবে
অথবা Banglacat_Modem 10mbps এ চালিয়ে চমকে দিতে পারেন (এই চমক জ্বলিল ভাইও দেখাতে পারবেন না )।
৩। ৩দিন পর চমক ভাইকে আমেরিকা থেকে দেশে এনে সবার সামনে হাজির করতে পারেন
অথবা তাঁর সাপোর্টারদের একটা করে চমক বল সাবান দিতে পারেন ।
৪। তাঁর দলকে ভোট দিলে বাংলার টম ক্রুজ জ্বলন্ত অলিল ভাইয়ের সাথে সরাসরি দেখা করিয়ে দেবেন বলেও ঘোষনা দিতে পারেন । জ্বলিল ভাই কিন্তু ফোনে রিচার্জও করে দেবেন
৫। ফেসবুকারদের জন্যও একটি চমক থাকতে পারে । যেসব ফেসবুকাররা তাঁর দল সম্পর্কে সবচেয়ে ভাল প্রচারণা চালাবে তাদের তিনি তাঁর ব্যাক্তিগত পেজের অ্যাডমিন বানিয়ে দিবেন বলেও ঘোষনা দিতে পারেন ।
.
.
.
(এসব কিন্তু নিতান্তই কল্পনা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



