somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবই রাজনীতিরে ভাই, সবই রাজনীতি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কঠিন সাধনার ফল বাংলাদেশের জন্ম। স্বাধীনতার জন্য বাঙালীর ত্যাগের বর্ণনা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা বলার অপেক্ষা রাখে তা হলো যারা এই অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মম নির্যাতন চালিয়েছিলো তাদের বিচার। সেই বিচারটি জন্মের পরই শুরু করা হয়েছিলো বাট বিধিবাম, সবগুলাকেই মাফ করে দেয়া হলো। এমনকি তারা চলে গেলেন ধরা ছোয়ার বাইরে। শালার বেজন্মাগুলারে মাফ করে দিয়ে সবচে বড় ভুলটি করলেন স্বাধীনতা আন্দোলনের নেতারা। তখনকার নেতারা ভেবেছিলেন দেশতো স্বাধীন হয়েছেই, আমরাও স্বাধীন দেশের বিরাট নেতা হয়েগেছি, এখন বিচার টিচার করে ঝামেলা বাড়ানের দরকার নাই।
কিন্তু বিচারের দাবি থেমে থাকে নি, তাদের যারা সহযোগীতা করেছিলো তারাতো দেশেই আছে। সুতারাং জাতির দায় মুক্তির জন্য বিচারের দাবী চাউর হতে থাকলো। কিন্তু বছরের পর বছর চলে যেতে থাকলেও এ দায়িত্ব কেউ পালন করলো না।
২০০৯ সালে বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলো আওয়ামীলীগ। কিন্তু সে বিচার শুরু করতে করতে সময় নিলো অনেক। অবশেষে বিচার প্রক্রিয়া শুরু হলো। কিন্তু সমগ্র জাতির প্রত্যাশার এ জায়গাটিকে মারাত্বকভাবে বিতর্কিত করে ফেললো আওয়ামীলীগ।
আন্তর্জাতিক আদালতের কথা বলে আন্তর্জাতিক সমালোচনায় পড়ে গেল আদালতটি। তারপর সকল অপরাধীদের বাদ দিয়ে শুধু যারা বিরোধী দল তাদেরকে গ্রেফতার করা নিয়ে আরেক বিতর্ক। সরকারের বিভিন্ন সময় বক্তব্যের কারণে বিচার বারবার বাধার মুখে পড়ে গেল। সর্বশেষ এলো স্কাইপি।
যাক সব চড়াই উৎড়াই পেরিয়ে একজনের বিরুদ্ধে রায় দেয়া হলো যাকে আগেই দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। এবার সরকারের কাঙ্খিত রায়ের পালা। মখা সাহেব মুখ ফসবে বলেই ফেললেন ৪ ও ১৪ তারিখ রায় হবে। আজ ৫ তারিখ রায় দেয়া হলো কাদের মোল্লার। রায়ে বলা হলো সন্দেহাতীতভাবে প্রমানিত অপরাধ। বাট রায়টি হলো যাবৎজীবনের। রায় পেয়ে খুশি হতে পারলেন না কেউ।
সবাই বলছেন সরকার ভয় পেয়ে রায়টি সহজ করে দিয়েছেন।
আবার রায়টি এমন সময় দিলেন যখন আগামী নির্বচনের পদ্ধতি নিয়ে আলোচনা হবার কথা। পদ্মা সেতু নিয়ে আলাপ হবার কথা। সব আলাপের মোড় কিন্তু ঘুরে গেলো।
তাহলেতো বুঝাই যাচ্ছে আগের বার রাজনৈতিক কারণে বিচার বাদ দেয়া হয়েছিলো আর এবার রাজনৈতিক কারনে বিচার করা হচ্ছে। তাহলে সত্যিকারার্থে জাতির দায় মুক্তির জন্য কি কিছু করা হলো!
সরকার যখন রায়ের তারিখ বলতে পারেন, রায়ের ধরণ পরিবর্তন করতে পারেন তাহলেতো সরকারের ইচ্ছানুযায়ীই আদালত চলছে বলা যায়।
জামাততো তাইলে ওইরকম দাবী করতেই পারে।
হুদাই এইসব বিচার ফিচারের নামে দেশের বারোটা বাজানোর আর দরকার নই। এইসব রাজনীতি বন্ধ করেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×