
সহজ কথায় মুভির সঙ্গা দিতে বলা হলে আমি কি বলতাম জানেন “মুভি যে মনের কথা বলে”। জীবনে প্রছন্ন আবেগ আর তার প্রকাশ করার ভাষাই হল মুভি বা চলৎচ্চিত্র। একজন সাধারন দর্শকের দৃষ্টিকোন থেকে আমার কাছে মুভি দেখার উদ্দেশ্য হল উপলব্দি নেওয়া। পূর্ব পুরুষদের কাছ থেকে আমরা যেমন জীবনের কিছু কিছু উপাদানে উপলব্দি বা শিক্ষা নেই ঠিক তেমনিই। এক একটি মুভি একেকজন পরিচালক আর তার অভিনেতাদের একেকটি সত্তা। মুভি কতটা সফল তার চেয়ে আমার বড় কথা হল আমার কাছে মুভিটি কি নিয়ে এসেছে। আমাদের সৌভাগ্য এই পৃথিবীতে অনেক অসাধারন মুভি তৈরী হয়েছে আর হয়তো আর হবে। আজীবন সেই মুভির গুলোর প্রত্যাশায় আমি বসে থাকতে রাজি আছি।

“Into the wild ” মুভিটি দেখে জীবন সম্পর্কে নতুন এক উপলব্দি নিয়ে এসেছিল। খুজতে চেয়ে ছিলাম এই জীবনের এত আয়োজনের রহস্য। সমাধানের আগেই বুঝে গিয়েছিলাম ঠিক কি কারনে ম্যাক ক্যান্ডেলস সমাজ থেকে দূরে যেতে চেয়েছিলেন। আমিই যেন ম্যাক ক্যান্ডেলস হয়ে গিয়েছিলাম। সে আমাকে আবার ফিরিয়ে নিয়ে এল সমাজে কারন “Happiness only real when shared”।

“The GodFather ” থ্রিলোজি দেখে তাদের সুশৃঙ্খল জীবনকে নিজের করে নিতে চেয়েছিলাম। হোক না তা গডফাদারের জীবন। কি স্টাইলিশ জীবন। কিভাবে মানুষকে ব্যবহার করতে হয় আর কিভাবে উদারতা দেখাতে হয় তাই যেন ফুটে উঠেছে পুরো মুভিটিতে।

তোমাকে আমি হারাতে দেবো না আমার স্মৃতি থেকে। আমার স্মৃতির গোপন থেকে গোপন তম জায়গায় তুমি থাকবে যাতে ওরা কেউ খুজে না পায় তোমাকে। “Eternal Sunshine of the Spotless Mind ” মুভিটি দেখে ভালবাসা আর তার হারানোর বেদনাটুকু আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল।

আশে পাশের জীবনকে দেখতে অচেনা মানুষগুলোর কথাবার্তা চালচলনে বেশ উপভোগ্য আবার কখন কখনও বেশ বিরক্তি লাগে। তারপরও কেমন যেন একটা কমেডি কমেডি ভাব আছে অন্য সবার জীবনে। “Amélie ” মুভিটি তাই বার বার দেখি আর তার সাথে তুলনা করে দেখতে চাই নিজের দৃষ্টিভঙ্গি অপরিচিত মানুষদের কার্যকলাপে।

সত্যিইতো জীবন একটি বৃক্ষের মত। একটি বীজ দিয়ে শুরু হয় সে। বড় হতে হতে ছড়িয়ে পড়ে অনেক শাখপ্রশাখা । প্রতি পাতাই যেন প্রতিটি মানুষ আর ডাল পালা গুলো হয়ত ঘটনা। প্রতিটি পাতাই যেন আমার বড্ড প্রিয় বড্ড আপন। কাউকেই আমি হারাতে দিতে চাইনা চাইনা ঝড়ে পড়ুক এক বৃক্ষের থেকে।নিয়ম কানুনের ঘন আবরনে থাকা জীবনকে তাই বলতে হয় বৃক্ষের জীবন(The Tree of Life )।

কর্মপরিকল্পনা অথবা জীবন প্ল্যানিং একটি অসাধারন অনুভুতি। জীবনে কত প্ল্যানিং করেছি কিন্তু “The Illusionist ” মুভির মত প্ল্যানিং করতে না পারলে সফলতার সঙ্গা আমাদের কাছে কি ধরা দেবে? বর্তমান সময়ের সাথে সাফল্য পেতে গেলে এই মুভিটির মত নায়কের মতই ছলনাময় আর ধৃত হতে হবে, আমার অন্তত তাই মনে হচ্ছে।

মাদক জীবনে শত্রু। মাদকাসক্ত হব না কোনদিন সেই অঙ্গিকার টুকু বার বার মনে করিয়ে দেয় “Requiem for a Dream ” মুভিটি। কারন শেষ পরিনতি দেখে বুঝেছি মাদক কোনদিনই ভাল কিছু আনতে পারে না, পারবেনা।

হিটলার খুবই নিশৃংস আর বহু মানুষের হত্যার নায়ক। মানুষ হিসেবেও হয়ত সে সবচেয়ে খারাপের সঙ্গায় পড়ে। একটি উল্টো দিকে চিন্তা করলে সেই কিন্তু পৃথিবীতে জন্ম নেয়া অন্যতম একজন প্রতিভাবান। সাধারন একজন সিপাহী থেকে জামার্নীর প্রেসিডেন্ট। তবে তার জীবনের মধ্যে দৃঢ়তা আর দারুন পরিশ্রমী মানসিকতা আমাকে দারুন ভাবে আলোড়িত করে। “Der Untergang ” মুভিটি হিটলারের শেষ কয়েকটা দিন দারুন ভাবে ফুটিয়ে তোলেছে।

জীবনে দারুন কিছু পেতে হলে দারুন পরিশ্রম করতে হয়। পরিশ্রম আর জীবনে লক্ষ একসুতোয় বাধা। “Million Dollar Baby ” মুভি সেই পরিশ্রমের কথাই যেন বলে। অনুপ্রেরনা আর ব্যর্থতার গল্প। তবে নিয়তি সব সময় কিন্তু এই পরিশ্রমের সাথে থাকে না। মুভিটি আমাকে কাদিয়েছে আর দেখিয়েছি জীবনের গুরুত্ব সাথে নিয়তির সম্পর্কটুকু।
![]()
“Fear can hold you prisoner. Hope can set you free.” মুক্তির স্বাদ কেমন, এই প্রশ্নটির উওর হয়ত এই মুভিটি। আমি বলব আমার জীবনের সেরা অভিজ্ঞতা একটি হল এই মুভিটি “The Shawshank Redemption “।

পথের পাচালী যত বার দেখি ততবারই মনে পড়ে যায় আমাদের গ্রামের ছোট্ট কুড়ে ঘরে থাকা পরির কথা। এখন হয় তুমি হারিয়ে গেছ পরি কিন্তু তুমি থাকবে আমার অনুভুতি জুড়ে।

স্টিভ জবসের সেই বিখ্যাত উক্তি “নিজের জীবন যাপন কর অন্যের টা নয়”। “Good Will Hunting ” মুভিটি আসলে সেই কথাটিই বার বার মনে কোনে জমা করে দেয়। পৃথিবীর সকল লোভ লালসা উদ্ধে থেকে নিজের জীবন যাপন করাই যেন অন্যতম কঠিন কাজ।
.jpg)
জীবনের যে কোন সিদ্ধান্তই কি ভুল? কি মনে হয়? একটি সিদ্ধান্ত একেকটি নতুন ঘটনার জন্মদেয়। সেই ঘটনার উপর আবার অনেক সিদ্ধান্ত নিতে হয়ে। সিদ্ধান্ত নেওয়া কে আমরা বলতে পারি এটি একটি একটি রাস্তা পছন্দ করে নেওয়া। সিদ্ধান্ত ছাড়া আমরা দুনিয়াতে মি. নোবডি, আমাদের তাই সিদ্ধান্ত নিতেই হবে। অসাধারন “Mr. Nobody ” মুভিটি আমার চিন্তা চেতনাকে যথেষ্ট প্রভাবিত করেছে।
না আমার চিন্তা ভাবনা প্রসারনেই এই কয়টি মুভি নয় আর কিছু দারুন দারুন মুভি কাজ করেছে। এগুলোর যে অনুভুতি তা হয়ত লেখার অক্ষরে আমি ব্যক্ত করতে পারব না কিন্তু এই মুভি গুলো আমার জীবনে চিরজাগরন আর আমার মুক্তচিন্তার সাক্ষররুপে চিরকাল অটুট থাকবে। পরিশেষে বলি ভাল মুভি দেখবেন আর তার স্বাদ অনুভব করবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



