somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা টেলিকম ইন্ডাস্ট্রির ৫টি যুগান্তকারী সার্ভিস

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল দেশের মোবাইল টেলিকমগুলোর। এখনো মনে আছে প্রথম প্রথম যখন মোবাইল অপারেটররা আসলো ৭টাকা করে কলরেটে কথা বলতে হত। বিভিন্ন দোকানে ব্যানারে ঝুলতে থাকতো ‘এখানে ৫টাকায় ১মিনিট কথা বলা যায়’। তখন কি আর ভাবা যেত দেখতে দেখতে সব সার্ভিসই চলে আসবে বাংলাদেশে। মনে হত, যদি ভাল কোন অফার বা সুযোগ সুবিধা পেতাম কতই না ভাল হত। শুরুতেই বলে নিচ্ছি এই লেখাটা খুব একটা টেকনিকাল লেখা নয়। টেলিকম ইন্ডাস্ট্রির যাত্রা শুরুর পর থেকে আমার নিজের কাছে যেই অফারগুলো ভাল লেগেছে সেইগুলো নিয়েই লিখলাম। :)
প্রথমেই বলবো এফএনএফের কথা। ব্যক্তিগতভাবে এই সার্ভিসটি চালু হওয়ার পর প্রথমবারের মত মোবাইল অপারেটরদের উপর খুশি হই। এর আগে তো বন্ধুদের সাথে কথা বলার জন্য টিএনটি ব্যবহার করতে হত। কারণ বন্ধুদের সাথে তো আর এত হিসাব করে কথা বলা যায় না। তাই এফএনএফ সার্ভিসটি খুবই দরকারী ছিল মোবাইল ফোনের সাথে প্রেমে পড়ার জন্য। :D
এরপর বলতে হবে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলোর (ভ্যাস) কথা। ভ্যাসের কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ওয়েলকাম টিউনের কথা। আহ কি যে ভাল লেগেছিল যখন প্রথম প্রথম এই সার্ভিসটি চালু হয়। কেউ আমাকে কল করলে আমার পছন্দের গান শুনতে পারবে ব্যপারটাই অন্য রকম। আরো কিছু মনে জরুরী ভ্যাস মনে হয়েছিল ভিকেল ট্র্যাকিং সিস্টেম যেটা আমার জানামতে শুধু বাংলালিংক আর গ্রামীণফোনের আছে এর মাধ্যমে খুব সহজেই আপনার গাড়িকে ট্র্যাক করা যাবে।
ইন্টারনেটের অগ্রগতির কথা তো বলতেই হবে। ওয়াটসঅ্যাপ, ফেইসবুক মেসেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশনই এখন ব্যবহার করা যাচ্ছে একদমই নামমাত্র মূল্যে। আর বিভিন্ন সব আকর্ষনীয় ইন্টারনেট প্যাকেজ নিয়ে মোবাইল অপারেটররা তো আছেই একদম প্রস্তুত। দেশের তরুণদের জন্য ইন্টারনেট এর মূল্য কমায় দেয়ার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। :D
সম্প্রতি 3G সার্ভিসও চালু হয়ে গেল যার ফলে ইন্টারনেট এখন আরো ফাস্ট।এইটা আসলেই এক যুগান্তকারী অধ্যায় ছিল মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রির জন্য। পাশের দেশ ভারতের মোবাইল ভিডিওর বিজ্ঞাপনগুলো দেখলে খারাপই লাগতো। মনে হত, এমন সময় আমাদের কবে আসবে। কিন্তু দেখতে দেখতে সেটাও চলে এসেছে। দেখতে দেখতে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি সবাই 3G সেবা নিয়ে চলে এসেছে। :D
সবশেষে বলবো বাংলালিংকের কল ড্রপ এ মিনিট ফেরত অফারের কথা। মোবাইল ব্যবহারের শুরু থেকেই কল ড্রপ একটা সিরিয়াস সমস্যা। গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় ভুল বুঝাবুঝি বলি অথবা জরুরী কোন কথা বলার সময় বলি লাইন কেটে যাওয়ার কথা বলি, কল ড্রপের মত বিব্রতকর ব্যপার আর হয় না। বাংলালিংক বিগত কয়েক দিন তাদের নেটওয়ার্ক এর আধুনিকায়নের মাধ্যমে গড়ে তুলেছে এক শক্তিশালী নেটওয়ার্ক। তারা দাবী করছে, যে তাদের নেটওয়ার্কে কল ড্রপ সব চাইতে কম হই, যদিও বা হয় তাহলে ফেরত পাচ্ছে এক মিনিট টকটাইম।গত কয়েকদিন আগে বাংলালিংকের ফেইসবুক পেইজ থেকে এই তথ্য জানলাম। বাংলাদেশে প্রথমবারের মত এমন একটা সার্ভিস চালু। এই ইনোভেশনের মূলে দেখলাম আছে কাস্টমারদের সন্তুষ্টির ব্যপার, যা অন্যান্য অফফের এ খুব একটা দেখা যায় না। আরো মজার ব্যাপার হচ্ছে গতকালই আমার এক বন্ধু বললো কল গার্ডিয়ান নামের একটি গেমসও প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। খেলে দেখলাম, মজাই আছে। :D
নতুন ইন্টারেস্টিং আরো কি সার্ভিস আসে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। যাই আসুক যেন কলরেট আরো কমে যায় এবং নেটওয়ার্ক যেন আরো মজবুত হয় সেই প্রত্যাশাই থাকলো মোবাইল অপারেটরদের কাছ থেকে। জয় হোক টেলিকম ইন্ডাস্ট্রির।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×