somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা ব্যবস্থার পরিবর্তন

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত দশ বছরে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে কোন বিষয়ে? আমি নিশ্চিত যে কোনো পাঠক কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই বলে দিতে পারবেন, “ইংরেজি এবং গণিত”। বাংলাদেশে বাংলা মাধ্যমের একজন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে করতে তিনটি ভাষা শিখে ফেলতে হয়। যদি গণিতকে একটি ভাষা হিসেবে বিবেচনা করা হয়, তবে সংখ্যাটি হবে চার। আমি নিজেকে যদি প্রশ্ন করি একজন ভবিষ্যৎ কৃষিবিদের বৃত্তের স্পর্শকের সূত্র জেনে লাভ কি, আমি কোনো উত্তর পাই না। “Modal verb কাকে বলে”, এই প্রশ্নের উপর একজন ভবিষ্যৎ গণিতবিদের শিক্ষাজীবন বাজি ধরারই বা যুক্তি কি? কৃৎ প্রত্যয় বা ষ-ত্ব বিধানের উপর একজন পদার্থবিজ্ঞানীর ভবিষ্যৎ কতখানি নির্ভর করে?
তেমন করে না। এবং পেশাগত প্রয়োজন পড়লে মানুষ এসব শিখে নিতেই পারে। স্কুল জীবনে পড়ে আসা এসব গভীর পাণ্ডিত্য মানুষ বিশ্ববিদ্যালয় পাড় হওয়ার আগেই ভুলে যাওয়া শুরু করে। যদি সংস্কারের কথা চিন্তা করি, তবে শুরু করার সময়টা বোধ হয়ে চলে এসেছে। নিচে কিছু সুপারিশ তুলে ধরা হলোঃ
১। ইংরেজি ব্যাকরণকে প্রাথমিকের পর ঐচ্ছিক করে দিতে হবে। এর উপরের যে কোনো শ্রেণীর কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে এবং কেবল মাত্র আগ্রহ পোষণ করলে ইংরেজি ব্যাকরণ অধ্যয়ন করবে।
২। বাংলা ব্যাকরণকে অষ্টম শ্রেণীর পর ঐচ্ছিক করে দেয়া যেতে পারে।
৩। ধর্ম ও নৈতিকতা শিক্ষা সকল পর্যায়ে বাধ্যতামূলক কিন্তু পরীক্ষা বিহীন থাকবে। ধর্ম শিক্ষার উদ্দেশ্য পরীক্ষায় নকল করে পাশ করার চেয়ে আত্মিক উন্নয়ন হলে এ শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়িত হবে।। একজন শিক্ষার্থী যখন নকল করে বা সামান্যতম হলেও দেখাদেখি করে ধর্ম শিক্ষা পরীক্ষায় পাশ করে তখন তার এ বিষয়ে বিনিয়োগকৃত সকল শ্রম ঋণাত্মক ফলদায়ক হয়।
৪। উচ্চ মাধ্যমিক শ্রেণীদ্বয় নামক বিভীষিকা দূর করা হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ঠিক আগ মুহুর্তে অনেকগুলো বিষয়ে উচ্চতর জ্ঞান লাভের তেমন কোনো মাজেজা দেখি না। যে মেয়েটি দু'দিন পর ডাক্তারি পড়বে তার জন্য e=mc^2 প্রমাণ করতে শেখার গুরুত্ব ঠিক কতখানি তা আমার মাথায় আসে না। এর চেয়ে আমি বরং সুপারিশ করবো এ ধরণের উচ্চতর জ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ানো হোক। এর ফলে সময়, শ্রমও বাঁচবে, সততা এবং যোগ্যতার সাথে পাশের হারও বৃদ্ধি পাবে।

পরিশেষঃ
ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, শতভাগ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের ইংরেজি সাহিত্যিক বা ব্যাকরণ পণ্ডিত বানানোর প্রচেষ্টাও যুক্তিযুক্ত নয়। দৈনন্দিন জীবনে এবং উচ্চতর অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্যও আমাদের ইংরেজি ব্যাকরণের তেমন দরকার পড়ে না। হাজার হাজার মাধ্যমিকের গণ্ডি পাড় হতে না পারা বাংলাদেশী ও অন্যান্য জাতীয়তার মানুষ ইংরেজিভাষী দেশগুলোতে গিয়ে অসাধারণ ইংরেজিতে কথা বলছে, নোট লিখছে। সেখানে ইংরেজি ব্যাকরণ না পারলে একজন শিক্ষার্থী তার ছাত্রজীবনই চালিয়ে যেতে পারবে না, এটি একটি বেশ একরোখা ভুল সিদ্ধান্ত। বাংলা ব্যাকরণের বেলায়ও বলা চলে মোটামুটি একই কথা। উচ্চ মাধ্যমিকে ব্যাকরণ বিষয়গুলোতে আমরা যা পড়ে এসেছি তার প্রায় কিছুই আমাদের মনে নেই, থাকার কারণও নেই। শেখার জন্য শেখাকে আমি খুবই গুরুত্ব দেবো, কিন্তু একবারে মুখস্থ করে রাখতে হবে এবং পরীক্ষার হলে সেগুলোকে প্রয়োগ করে দেখাতে হবে, ব্যাকরণের বেলায় এমন কড়াকড়ি সবার জন্য না থাকাই উত্তম। সর্বোপরি, সব্যসাচী বানানোর যুক্তি বর্তমান পৃথিবীতে কমে এসেছে। সকলের মেধা বিকাশের সুযোগ দিতে না পারলেও কারো মেধা বিকাশের পথে বাধা না দেয়া হোক।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×