
রীতির প্রয়োগ পদ্ধতি কত যে তার বিশেষ বিশেষ নাম
কোনটা বিশেষ্য কোনটা ক্রিয়া কোনটা আবার সর্বনাম
কোন জায়গায় রীতি কখনো বা ধারা কখনো বা প্রকার
কখনো রুপ ধরে পদ্ধতি কখনো বা বনে যায় আকার ।
রীতিটা হয়ে যায় ক্ষেত্র বিশেষে শৈলী কখনো বা ধরন
কখনোবা রচনাশৈলী কখনোবা রূপ ধরে হয়ে যায় ভঙ্গি
অনেক ক্ষেত্রে রীতি নাম ধরে হয় প্রথা কিংবা আচার
বেশী আদর করে অনেক সময় রীতিকে বলে দেশাচার।
রাগান্বিত হলে রীতিকে বলে এটা নয় চলন সাথে আরো
বলে চলনকে করবেনা অভ্যাস কিংবা চর্চায় প্রতিপালন
ভাল হওয়ার কালে রীতিকে বলে করবে তা অনুশীলন ।
রীতিকে যখন করতে চায় তন্ত্র প্রনালী কিংবা নিয়ম শৃঙ্খল
রীতিকে বাধে তখন আদেশে ক্রম কিংবা অনুক্রমে তবে
রীতিকে ফর্মে নেয়ার কালে বলে একে গঠন কিংবা আকার
যখন যেমন বিবেচনায় এর আকৃতি বা রূপ বদলায় বার বার।
যে সময় রীতিকে করতে চায় ব্যক্তিগত পর্যায় তখন বলে
তাকে শারিরিক ধাত মানসিক ধাত অভ্যাস কিংবা বৈশিষ্ট
আবার রীতিকে করতে চাইলে আপন সুবিধামত ব্যাবহার
এর সাথে জড়িয়ে দেয় প্রযুক্তি পদ্ধতি করণীয় ও পরিহার।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



