
কবির জগতটা ক্রমেই হতেছে ছোট থেকে ছোট
বলা হয়েছিল কবিতা লিখা হবে আর মাত্র দুটো
ভালইতো হল সময়টা পেনসিল আর্টে দেয়া গেল
দুটোর মধ্যে ইতোমধ্যে একটি লিখাও হয়ে গেল ।
সকালে ইথারে ভেসে আসা একটি ছোট্ট কথা হুম
অবলিলায় কেরে নিতে পারে শত সহয্র রজনীর ঘুম
অযথাই খুঁজে ফেরা যথায় হত দেখা সকাল সন্ধায়
গুরু বাক্য করে শিরোধার্য্য সে আর আসেনা তথায়।
বিষয়টা আবার জানাজানি হয়ে গেল সকল জায়গায়
তাই পিছনের সব কলকাঠিগুলো যতি টানল এ যাত্রায়
আমারো লিখিতব্য কবিতার মধ্যে এক পর্ব হলো শেষ
জানিনা কবিতাটির দ্বিতীয় পর্বে কখন যে হবে প্রবেশ ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



