somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ সিকদার বনাম রানা প্লাজার মালিক রানা এবং প‌্যারাডক্স

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময়ের ভয়ংকর সন্ত্রাসী এরশাদ শিকদার মানুষের বুকের উপরে উঠে লাফাতো যতক্ষন না পাজরের হাড় ভাঙ্গার শব্দ পাওয়া যেত। মৃত্যু নিশ্চিত করে, লাশের সাথে সিমেন্টের বস্তা বেধে নদীতে ফেলে দেয়া হতো।

গতকাল সাভারের রানা প্লাজায় টনকে টন ওজনের পিলার, বীমের চাপে শত মানুষের পাজরের হাড় ভেঙ্গে গেছে, হাজার বস্তা সিমেন্টের চাপে পিশে চ্যাপ্টা হয়ে গেছে মানুষ।

এরশাদ শিকদার কত মানুষ খুন করেছে? ২০, ৩০, ৫০ কিংবা ১০০? কতদিনে খুন করেছে? এক মাস, ছয়মাস, এক বছর কিংবা ৫ বছরে?

রানাপ্লাজায় শত শত মানুষ মারা গেছে মাত্র কয়েক ঘন্টায়।

কিন্তু এরশাদ শিকদার তো একজন কুখ্যাত সন্ত্রাসী, সে মানুষ মেরে মজা পেতো, তার সাথো রানা প্লাজার ঘটনার তুলনা হবে কেনো? রানা সাহেব তো সন্ত্রাসী নন। আর এটা তো নিছকই দূর্ঘটনা, এটার সাথে এরশাদ শিকদারের তুলনা কি চলে?

তুলনাটা আপনারাই করবেন।

সরকারের শীর্ষ পর্যায় থেকে নানারকম তথ্য দেয়া হচ্ছে। বিল্ডিঙয়ের স্তম্ভ ধরে বিরোধী দলের কর্মীরা টানাটানি করার কারনে এই দুর্ঘটনা হতে পারে। আবার, হাজার হাজার মানুষও ঐ বিল্ডিঙয়ে ছিলো না, যারা মালামাল বের করার জন্য গিয়োছিলো তারাই হতাহত হয়েছে।

গতকাল টক শোতে শুনলাম এই বিল্ডিঙয়ের ফ্যাক্টরী গুলো নাকি 'কম্প্লায়েন্ট' ছিলো! কি ভয়ংকর কথা, এই যদি হয় 'কম্প্লায়েন্ট'-এর নমুনা তাহলে 'কম্প্লায়েন্ট' না কোন গুলা?

আজকে এটা নিয়ে লিখতেছি, কদিন পরে আবার হেফাজত, নাস্তিক, রাজাকার, তত্ত্বাবধায়ক - এই সব নিয়ে ব্যস্ত হয়ে যাবো সবাই। এদেরকে আবার আমরা মনে করব যেদিন আবার কোন বিল্ডিং ধসে পড়বে বা আগুন লাগবে। আর যদি সেদিনের মৃত্যু সংখ্যা আজকের সংখ্যাকে না ছাড়ায়, তহলে সেটা বড় কোন নিউজই হবে না।

আর আমাদের সাংবাদিক ভাইরা উঠে পরে লাগবেন কিভাবে ভাঙা বিল্ডিঙয়ে মাইক্রোফন, ক্যামেরা নিয়ে সরাসরি সম্প্রচার করা যায়, কিভাবে আরেকটা টিভি চ্যানেলের চাইতে আরেকটু আগে, আরেকটু ভিতরে, আরেকটু রগরগে বিভৎস ছবি প্রকাশ করা যায়, কিংবা একজন মৃত্যু পথযাত্রী আহত আটকা পরা মানুষকে কি প্রশ্ন করলে দর্শক আনন্দিত হবে সেই সবের ট্রেনিং নিতে।

দুনিয়ার বিশিষ্ট অর্থণীতিবিদরা অবাক আমাদের দেশের উন্নতি দেখে, এতটাই অবাক যে তারা এর নামও দিয়েছে, একটা বিশেষ বিশেষনও আছে আমাদের, 'প‌্যারাডক্স' !
যা ঘটছে প্রতিদিন আমাদের চারপাশে, কোনটা 'প‌্যারাডক্স' না?



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ।... ...বাকিটুকু পড়ুন

×