আজকে একজন প্রত্যক্ষদর্শীর কথা শুনলাম ফেইসবুকে, তিনিও বললেন ২৫০০ মানুষ মারা যাওয়ার কথা। দৈনিক সংগ্রাম, আমার দেশের রিপোর্টিংয়েও এসছে শত শত কিংবা হাজার মানুষ হত্যার কথা। অধিকারের মতো মানবাধিকার সংস্থাও বলতেছে বহু মানুষ মারা গেছেন। আর সাধারন জনগন তো সবসময়ই বলাবলি করতেছে হাজার হাজার মানুষের লাশ নাকি ট্রাকে নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে আওয়ামীলীগের সুশীল সমাজ আর ভারতের দালালরা বলতেছেন যারা মারা গেছেন তাদে নাম পরিচয় দেয়ার কথা। আর নানরকম যুক্তি তর্ক দিয়ে প্রমান করার চেষ্টা চলতেছে যে খুব বড়জোর ১১ জন থেকে ২০ জনের মতো মারা যেতে পারেন যার মধ্যে পুলিশও আছে।
আমার কাছে একটা ব্যাখ্যা আছে যাতে দুই পক্ষের দাবীই মেনে নেয়া যায় !
ঐদিন সমাবেশে হাজার জ্বীন অংশগ্রহন করেছিলো মানুষের লেবাসে, যেহেতু আলেমদের অনেকেই জ্বীন বশীকরন করতে পারেন, আর নবী প্রেমে উদ্ভুদ্ব হয়ে হাজার হাজার জ্বীন সেদিন সমাবেশে থাকতেই পারেন।পুলিশ এবং যৌথ বাহিনীর নির্মম একশনে ২৫০০ থেকে ৩০০০ জ্বীন নিহত হন। মারা যাওয়ার পরে তারা অদৃশ্য হয়ে যান কারন খালি চোখে তাদের দেখা যায় না আর মারা যাওয়ার পরে তাদের মানুষের লেবাসও গায়েব হয়ে যায়। পরে অন্য জ্বীনেরা তাদের লাশ গায়েবী অবস্থায় জ্বীনদের দেশে নিয়ে যান। এজন্যই কোন রক্ত কিংবা লাশের অস্তিত্ব নাই। কেউ কেউ ছবি তোলার চেষ্টা করেও ব্যর্থ হইছেন।
এখন বলেন এই সব জ্বীনদের নাম পরিচয় বের করা কি সম্ভব?
আর এতো মানুষ মেরে ফেলার পরে পুলিশ বাহিনীও অবাক যে কোন লাশ নাই।
আবার বিরোধীদল কিন্তু ঠিকই বুঝতে পারছে যে এরা জ্বীন জাতি, তাই তাদের জন্য গায়েবানা জানাজা পরা হইছে।
(একটা ফান পোষ্ট, কারও ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগলে দু:খিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



