সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৫৩
কানাডায় অধ্যয়নরত এক বাংলাদেশী ছাত্রের কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
'কম্বল মুড়ি দিয়ে সকালের আধো আধো ঘুমে রাইস কুকারের বুদবুদ শব্দগুলোই বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। এখানে টিনের চাল নেই। তাই বৃষ্টির সেই ছন্দময় সুরও নেই। রাইস কুকারের বুদবুদ শব্দগুলোই মনে হয় টিনের চালে আকাশ থেকে পড়া সেই বৃষ্টির ছন্দময় সুর।' কথাগুলো বলছিলেন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে বায়োস্ট্যাটিটিকসে পিএইচডি লেভেলের বাংলাদেশী ছাত্র এনায়েতুর রহীম। নর্থ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার লেভেলকে দুটি ভাগে ভাগ করা হয়-আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট লেভেল। বাংলাদেশের অনার্স লেভেলকে ধরা হয় আন্ডারগ্রাজুয়েট এবং মাস্টার্স বা তারও উপরের লেভেলকে ধরা হয় গ্রাজুয়েট লেভেল হিসেবে। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে টিউশান ফি সমান হলেও দেশী বিদেশী ছাত্রদের বেলায় রয়েছে চরম বৈষম্য। কানাডিয়ান সিটিজেন এবং ইমিগ্র্যান্টদের কাছ থেকে টিউশান ফি বাবদ প্রতিবছর প্রায় 5 হাজার ডলার নিলেও বাংলাদেশী সহ অন্যান্য বিদেশী ছাত্রদের কাছ থেকে নেয়া হয় সাড়ে 13 হাজার ডলারেরও উপরে যা বাংলাদেশী টাকায় প্রায় 9 লাখ টাকা। তিনি আরো জানালেন কানাডার পড়াশুনা ফ্রি নয় তবে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট লেভেলে পড়াশুনার ফাঁকে ফাঁকে বিভিন্ন কোম্পানীতে কাজ করার সুযোগ রয়েছে। সাধারনত দুই সেমিষ্টার শেষ করার পর কোম্পানীগুলো সরাসরি যোগাযোগ করে ছাত্রদেরকে কাজের জন্য রিক্রুট করে থাকে। এতেই এ লেভেলের খরচটা মোটামোটি উঠে আসে। গ্রাজুয়েট লেভেলে লেখাপড়ার খরচটা আসে মূলত টিএ এবং আরএ'র মাধ্যমে। টিএ(টিচিং এসিস্ট্যানশিপ)) এর কাজের মধ্যে রয়েছে আন্ডারগ্রাজুয়েট লেভেলের পরীার খাতা দেখা, পরীায় ইনভিজিলেটর হওয়া, সপ্তাহের নির্দিষ্ট সময়ে অফিসে বসে আন্ডার গ্রাজুয়েট লেভেলের ছাত্র ছাত্রীদেও বিভিন্ন একাডেমিক সমস্যার সমাধান করা। আরএ(রিসার্চ এসিস্ট্যান্টশিপ) এর কাজটি মূলত রিসার্চ ওয়ার্ক করা যা পিএইচডি কোর্সেরই অন্তর্ভূক্ত। তবে 80% মার্কস বজায় থাকলে স্কলারশীপ পাওয়া যায়। কানাডার চিকিৎসা সেবা সম্পর্কে বলতে গিয়ে এনায়েতুর রহীম বলেন-'কানাডিয়ান সিটিজেন ও ইমিগ্র্যান্টদের স্বাস্থ্য বীমার খরচ সরকার বহন করে। কিন্তু বিদেশী ছাত্রদের বেলায় স্বাস্থ্য বীমা নিজের খরচে করতে হয় এবং সেটা বাধ্যতামূলক। স্বাস্থ্য বীমা না থাকলে সেখানে চিকিৎসা সেবা পাওয়া যায়না। তাছাড়া সেখানকার হাসপাতালের একদিনেরই ফি সোয়া 1 লাখ টাকারও উপরে। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বাংলাদেশী কমিউনিটি সম্পর্কে বলতে গিয়ে এনায়েতুর রহীম জানালেন যে অধিকাংশ বাংলাদেশী ছাত্র এবং পরিবার ওয়াটারলুর পার্শবতর্ী শহর কিচেনার এ থাকেন। সেখানে খরচটা অনেক কম। তবে অনেক বাংলাদেশী ছাত্রই ক্যাম্পাস হোস্টেলে থাকেন। সেখানে 40 টির মত বাংলাদেশী পরিবার রয়েছে। তারা সবসময়ই একে অপরের খোঁজ খবর রাখেন এবং একে অপরের প্রতি যথেষ্ট সহযোগীতা পরায়ন। বিভিন্ন উৎসবে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের জন্য একত্রে মিলিত হন।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।