somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যিকদের মজার ঘটনা

২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1
শান্তি নিকেতন এর অধ্যাপক নেপাল রায়কে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার একটা চিঠি লিখলেন। চিঠির ভাষা এরকম-'আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা বড়ই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকালে আপনাকে আমার এখানে এসে দন্ড নিতে হবে।' শঙ্কিত নেপালবাবু পরদিন ভয়ে ভয়ে কবির সামনে এসে হাজির হলেন। আগের রাতে বেচারা নেপাল বাবু দুশ্চিন্তায় ঘুমোতে পারেননি। ঐদিনও কবি তাকে অনেক্ষন বসিয়ে রাখলেন। পরিশেষে মোটা একটা লাঠি হাতে কবি এসে তার সামনে দাড়ালেন। নেপালবাবু মার খাবার ভয়ে কাপতে শুরু করলেন। কিন্তু কবি তাকে চমকে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে বললেন-'এই নিন আপনার দন্ড। সেদিন এটা আপনি আমার এখানে ফেলে গিয়েছিলেন, তা একদম ভুলে গেছেন।'
2.
বিখ্যাত ইংরেজী সাহিত্যিক চার্লস ডিকেন্স তখন হাউজহোলড ওয়ার্ডস নামক একটি পত্রিকা বাহির করছেন। এক তরুণ কবি সেখানে ছাপানোর জন্য বেশ কটি কবিতা পাঠালেন। সাথে একটি চিরকুট পাঠালেন এই লিখে-'প্রাচ্যের কিছু মুক্তো দিয়ে আপন খেয়ালে গাঁথাঁ একটি মালা পাঠালাম।'

কবিতাগুলো ডিকেন্সের পছন্দ হলোনা। কবিতাগুলো তিনি ফেরত পাঠালেন। তার সাথে একটা চিরকুট লিখে দিলেন যার ভাষা ছিল এরকম-'প্রিয় মিঃ ব্ল্যানচার্ড, মালাটায় বড্ড বেশী গিট দিয়ে ফেলেছেন।'
3.
মার্ক টোয়েন তখন মিসৌরির এক খবরের কাগজের সম্পাদক। একদিন এক পাঠক জানালো-আপনার কাগজে একটা মাকড়সা ছিল। এটা সুলক্ষণ না দুর্লক্ষন, জানাবেন কি?'
মার্ক টোয়েন উত্তরে বললেন-'কুসংস্কার ঝেড়ে ফেলুন। বাস্তব দৃষ্টিতে সবকিছুকে দেখুন। আসলে মাকড়সাটা কাগজ পড়ছিল। দেখছিল কোন কোন কোম্পানী পত্রিকায় বিজ্ঞাপন দেয়নি। যাতে সে তাদের গুদামে এবং অফিসে গিয়ে সে নিশ্চিন্তে পরিপাটি করে তার জাল বিছাতে পারে।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×