somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধানের মার নেই

২৩ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাকিরুল হক তালুকদার

বাসে পাশাপাশি সিটে বসে এক বৃদ্ধ আর এক যুবক যাচ্ছে। যুবকের হাতে ঘড়ি না থাকায় সময় জানতে বৃদ্ধকে জিজ্ঞেস করল-'আংকেল কটা বাজে?' বৃদ্ধের কোন উত্তর নেই। আবার জিজ্ঞেস করল-আংকেল ক'টা বাজে?' এবারো বৃদ্ধের কোন জবাব নেই। এবার যুবকটি বৃদ্ধের গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল-আংকেল, এতবার জিজ্ঞেস করলাম ক'টা বাজে, কিন্তু উত্তরই দিচ্ছেন না। ব্যপারকি? কানে শুনতে পান না নাকি?' বৃদ্ধ এবার মুখ খুললেন। বললেন-শোন, তুমি আমাকে এ নিয়ে তিনবার সময় জিজ্ঞেস করেছ সেটা আমি শুনেছি। কিন্তু উত্তর দেইনি কেন তার কারন শুনতে চাও?' যুবকটি প্রথমে ভ্যাবাচেকা খেলেও পরবতর্ীতে অতি আগ্রহ সহকারে বলল-'জী, আপনি বলেন। আমি শুনব'। বৃদ্ধ বলতে লাগলেন-
তোমাকে আমি যদি সময়টা বলতাম তবে একটু পরে হয়তো তুমি অন্য কিছু জানতে চাইতে। হয়তো তাতে দু'একটা কথাবাতর্াও হত। তারপর একসময় হয়তো আমাদের মাঝে ভাবও হতো। তারপর বাস থেকে নেমে হয়তো চা খাবার সময় তোমাকে সাথে নিয়ে যেতাম। কারন এ বৃদ্ধ বয়সে তোমার মত একজন যুবকের সঙ্গ পেতে আমার ভালই লাগত। তারপর হয়তো একপযর্ায়ে একে অপরের ভিজিটিং কার্ড বিনিময় করতাম। তারপর যে যা উদ্দেশ্যে চলে গেলেও একদিন হয়তো ভদ্রতার খাতিরে তুমি আমার বাসায় আমার খোঁজ খবর নিতে আসতে। ' এতটুকু বলে বুড়ো একটু থামলেন। বোঝা গেল তিনি বলতে বলতে হাপিয়ে উঠেছেন। যুবকটি বলল-'তাতে সমস্যার কিছু্ইতো দেখছিনা!' বুড়ো আবার শুরু করলেন-' তুমি এভাবে প্রায়ই আমার বাসায় আসতে। কিন্তু বাবা দেখো আমার বাসায় আমার বিয়েযোগ্যা মেয়ে আছে। হয়তো একদিন তোমার সাথে ইয়ে টিয়ে হয়ে যেতো। তারওপর একদিন হয়তো আমার মেয়ে তোমার হাত ধরে পালিয়েও যেতো! কিন্তু বাবা আমি চাইনা আমার মেয়ে এমন কারো হাত ধরে পালিয়ে যাক যার একটা ঘড়ি কেনারই যোগ্যতা নেই!

প্লিজ, আপনারা কেউই গল্পের বৃদ্ধের মতো সাবধান হতে যাবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×