somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব চিজ

২৪ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
দক্ষিণ আমেরিকায় এক প্রকার ডুমুর গাছ রয়েছে যার শিকড় 120 মি. (394 ফুট) মাটির গভীরে থাকে_ যা পৃথিবীর দীর্ঘতম লম্বা গাছটির চেয়েও বেশি।
বাংলাদেশে সন্ত্রাসীদের শিকড় এত গভীরে যে সরকার বা শ্রেষ্ঠ পুলিশটিও তার তল খুঁজে পায় না।
2.
বুদ্ধিমত্তার বিচারে মানুষের পরে ডলফিন কিংবা শিম্পাঞ্জি এবং আগে রাজনীতিবিদদের অবস্থান। কারণ শিম্পাঞ্জিকে মানুষ ব্যবহার করে। ডলফিনকেও কাজে লাগায় মানুষ। আর রাজনীতিবিদরা মানুষকে ব্যবহার করে।
3.
মানবদেহে 96560 কিলোমিটার (60 হাজার মাইল) ধমনী, শিরা, উপশিরা, রক্তের কৌষিক তন্তু রয়েছে। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো ভিমরুল গবেষণা পরিষদ অনুমান করছে বাংলাদেশী রাজনীতিবিদ/বুদ্ধিজীবীদের পেটে এর চেয়েও জটিল দীর্ঘ পঁ্যাচ রয়েছে।
4.
গবেষণায় দেখা গেছে ুদ্র গাছপালা, লতা-গুল্ম প্রভৃতির 90 শতাংশ পানি দ্বারা পরিপূর্ণ। এর সাথে আশ্চর্যভাবে মিলে গেছে রাজনীতিবিদ/আমলাদের আয় পদ্ধতি। তাদের আয়ের 90 শতাংশই পরিপূর্ণ ভেজালে।
5.
একটি নবজাতক নীল তিমির দু'বছরেরও কম সময়ে 26 হাজার কেজি (26 টন) ওজন বৃদ্ধি পায়।
অনুরূপভাবে বাংলা সিনেমায় আসার দু'বছরেরও কম সময়ে নায়িকাদের ওজন 2/3 গুণ বৃদ্ধি পায়। অন্য কোন জীব এত দ্রুত বাড়ে না।
6.
জিরাফ প্রাণিজগতের সবচেয়ে লম্বা প্রাণী। দীর্ঘ গলা উঁচিয়ে জিরাফ 5.8 মিটার (19 ফুট) উচ্চতার গাছপালার পাতা খেতে পারে। এ উচ্চতা একটি ডবল ডেকার বাসের চেয়েও 1.5 মি. বেশি।
বাংলাদেশের কর্তৃপক্ষের গলাও এত উঁচুতে যে তারা যেখান থেকে লতাপাতা খান (!) সাধারণ মানুষ তা ছুঁতেও পায় না।
7.
আপনি জানেন সবচেয়ে ভারি, উড্ডয়নক্ষম পাখি কোনটি? ঈগল কিংবা এলবাট্রস নয়। এর নাম ট্রামপিটার হাঁস। ওজন 18 কেজি অথচ উড়তে পারে।
বাংলা সিনেমার নায়িকারা একমাত্র দৃষ্টান্ত যারা ওজনে পাক্কা দুই টন হওয়া সত্ত্বেও নাচতে পারেন।
8.
আপনি বলতে পারেন বানর আর উল্লুকের মধ্যে পার্থক্য কী? উত্তর খুব সহজ। বানরের লেজ আছে যা দেখা যায়, কিন্তু উল্লুকের দৃষ্টিগোচর কোন লেজ নেই।
9.
আপনি বলতে পারেন সন্ত্রাসী আর পুলিশের মধ্যে পার্থক্য কী? উত্তর আরও সহজ : পুলিশের পোশাক আছে কিন্তু সন্ত্রাসীদের নির্দিষ্ট পোশাক নেই।
10.
বলুনতো কোন্ পাখি পিছন দিকে উড়তে পারে? নিশ্চয়ই জানা আছে_ পাখি জগতে 'হেলিকপ্টার' নামে পরিচিত হামিং বার্ড।
কিন্তু জানা আছে কি কোন্ দেশ পিছনদিকে আগায়? অকার্যকর রাষ্ট্র নামে পরিচিত বাংলাদেশ।
11.
প্রাণিজগতের মধ্যে সবচেয়ে সফল হচ্ছে কীটপতঙ্গ। কারণ অতি সামান্য জায়গায় এরা বাড়িঘর তৈরি করতে সক্ষম। আর মনুষ্য জগতের মধ্যে সবচেয়ে সফল ঢাকাবাসী। কারণ তারা কীটপতঙ্গের চেয়েও অল্প জায়গা নিয়ে স্বচ্ছন্দে বসবাস করছে।
12.
যদি পৃথিবীর সমস্ত কীটপতঙ্গ ধরে একটি স্কেলের এক পাশের পাল্লায় রাখা যায় এবং অন্য পাশে অন্য সকল প্রাণী যেমন_ হাতি, তিমি ইত্যাদি রাখা হয় তবুও পোকামাকড়ের ওজন বেশি হবে। আবার বাংলা সিনেমার কোন নায়ক বা নায়িকাকে যদি একই স্কেলের একপাশে এবং অন্যপাশে বলিউডের সকল নায়ক-নায়িকাকে রাখা হয় তবুও পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়বে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×