somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোল্লা নাসিরুদ্দিন -এর মজার ঘটনা

২৪ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোল্লা নাসিরুদ্দিন মরহুমের খাতায় নাম লিখিয়েছেন অনেক আগেই।কিন্তু আমি উচ্চতর গবেষণায় আবিষ্কৃত যন্ত্রপাতির সাহায্যে তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন তার জীবনের কিছু ঘটনা। তার জবানিতেই সেগুলো আপনাদের জন্য প্রকাশ করা হল। 1. একদিন বাদশাহর সাথে আমি কারাগার পরিদর্শনে গিয়েছিলাম। বাদশাহ এক কয়েদীকে কেন সে কারাগারে আছে জিজ্ঞেস করলে কয়েদী নিজেকে নির্দোষ বলে দাবি করল। এভাবে বাদশাহ বেশ কয়েকজন কয়েদীকে জিজ্ঞেস করলেন। সবাই একইভাবে নিজেকে নির্দোষ দাবি করল। শুধু একজন বলল_ 'জাঁহাপনা আমি অপরাধী, তাই আমার সাজা হয়েছে।' আমি বাদশাহকে বললাম_ 'জাঁহাপনা! একে কারাগার থেকে এখনই বের করে দিন। এটা সত্যবাদীদের থাকবার জায়গা নয়।' বাদশাহ তাকে মুক্ত করে দিলেন। 2. বাদশাহ একদিন আমাকে বললেন_ 'তুমিতো গাধায় চড়ে আমার পুরো রাজ্যই ঘুরে বেড়িয়েছ। তুমি কি বলবে_ এ রাজ্যের প্রজাদের সুখের দিন কোনটা?' আমি বাদশাহকে সম্মানের সঙ্গে বললাম_ 'জাঁহাপনা, প্রজাদের সেই দিন এখনো আসেনি। আপনার যেদিন বেহেশত (মারা যাবেন) নসিব হবে সে দিনটাই হবে তাদের সবচেয়ে সুখের দিন। একথা শুনে বাদশাহ খুবই খুশি হলেন। 3. ছেলেবেলায় আমি খুব দেরি করে ঘুম থেকে উঠতাম। একদিন বাবা বললেন_ 'ভোরে ওঠার অভ্যেস কর তাতে লাভ হবে। আমি একদিন ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে গিয়ে রাস্তায় 500 টাকার একটি নোট পেয়েছিলাম। তুমিও কিছু পেয়ে যেতে পার।' আমি বললাম_ 'বাবা, যিনি 500 টাকার নোটটি হারিয়েছিলেন তিনি কিন্তু আপনার আগেই ঘুম থেকে উঠেছিলেন। আমার ভাগ্যতো ও লোকটির মতোও হতে পারে!' 4. একদিন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এক পালোয়ানের সাথে আমার দেখা। পালোয়ান আমাকে বলল_ 'আমার শক্তি বেশি আর আপনার বুদ্ধি। আসুন আমরা বন্ধু হই।' আমি গায়ের জোর বুদ্ধির জোরের সাথে সমান হতে পারে না বলে সামনে এগোলাম। সে আমাকে থামাল। বলল_ 'গায়ের জোর বুদ্ধির চেয়ে বড়।' এ কথা বলেই সে এক মণ ওজনের একটি পাথরকে অনেক দূরে ছুড়ে মারলো। আমি কিছুই না বলে পকেট থেকে একটা ফিনফিনে সিল্কের রুমাল বের করে তার হাতে দিয়ে বললাম_ 'ছুঁড়ে মারুন।' সে তা পারলেন না। আমি জানতাম সিল্কের রুমাল দলা পাকানো যায় না। রুমালটি আমি হাতে নিয়ে তাতে এক টুকরো পাথর পেঁচিয়ে ছুঁড়ে মারলাম। পালোয়ান অবাক হয়ে আমার বুদ্ধির নিকট হার মানল। 5. একদিন উজির নাজির আমির ওমরাদের নিয়ে বাদশাহের সাথে বসে আছি। বাদশাহ হঠাৎ করে মাটিতে একটি টান দিয়ে বললেন_ 'যে না ছুঁয়ে রেখাটিকে ছোট করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে।' অনেকেই পুরস্কারের লোভে চেষ্টা করল কিন্তু পারল না। আমি এতক্ষণ সবার কান্ডকীর্তি দেখছিলাম। আমি আস্তে করে জায়গা থেকে উঠে গিয়ে ছোট রেখাটির পাশে একটি বড় রেখা এঁকে দিলাম। এতেই বড় রেখার পাশে বাদশাহর অাঁকা রেখাকে ছোট দেখাতে লাগল। আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরে এলাম। বিঃদ্রঃ লেখাটি পড়ে বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকলে মন্তব্য করুন। প্লিজ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×