আমেরিকা ও ইংল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচারিত হওয়া জনপ্রিয় টিভি সিরিজ 'থ্রি স্টুজেজ'-এর 95 ভাগ ভক্তই হচ্ছে পুরুষ। বাকিরা মহিলা। রহস্যটা কী জিজ্ঞেস করায় থ্রি স্টুজেজ ফ্যান কাবের প্রেসিডেন্ট গ্যারি লেসিন জানান, প্রথমত থ্রি স্টুজেজদের চেহারা ভালো নয়। তাদের কোনো নির্দিষ্ট চাকরি নেই এবং খাবার টেবিলে তাদের আচরণ অনেকটা ছোটলোকের মতো। মেয়েরা তাদের ভালোবাসতে যাবে কেন?
2.
নিউইয়র্কের একটি জনমত জরিপ সংস্থা জানাচ্ছে, দিনের কর্মব্যস্ততায় পুরুষরা বেশিরভাগ সময় নিজেকে কেমন দেখাচ্ছে_ এটা ভাবে কিংবা নিজের চেহারা নিয়ে দুশ্চিন্তা করে। মাথায় চুল কম থাকলে পুরুষরা সবচেয়ে বেশিবার চুল অাঁচড়ায় এবং পকেটে চিরুনি রাখে। কিন্তু মেয়েরা ভাবে নিজের স্বাস্থ্য বা ফিগার নিয়ে। বয়ফ্রেন্ডদের ব্যাংকের ফিগার (জমানো টাকা) নিয়েও তারা ভাবে।
3.
ক্যাসিনোতে যান জুয়া খেলতে, দেখবেন মেয়েদের ভিড় স্লট এবং ভিডিও পোকার মেশিনের সামনে। পুরুষরা ক্যাসিনোতে যায় নিজের পুরুষালী ভাব প্রকাশ ও জুয়া খেলায় জেতা ও হারা কোনো ব্যাপার নয়_ এটা প্রকাশ করতে। মেয়েরা যায় জুয়ায় জেতা কোনো পুরুষের টাকা বা কয়েন গুনতে। তাদের বাহুলগ্ন হয়ে সময় কাটাতে।
4.
আমেরিকায় বিয়ে নামের লাড্ডুটা ভুল করে হলেও পুরুষরাই বেশি খেতে চায়। আমেরিকায় বসবাসরত নারী-পুরুষের শতকরা 94 জনই নিয়মিত বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। যাদের ঘর ভাঙে, তাদের মধ্যে 72 ভাগ নারী এবং 80 ভাগ পুরুষ পুনরায় বিয়ে করতে ব্যস্ত হয়ে পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
