পায়ে চটি, কাঁধে ঝোলা, উসক-খুসক চুল, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যিনি ডাক্তারের চেম্বারে গিয়ে বলেন_ ডাক্তার সাহেব, আমার হয় না। সকালে না, বিকালে না, রাতে না। গতকাল না, গত সপ্তাহেও না। এবং ডাক্তার যখন পরিচয় জেনে 10 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেন, সামনের দোকান থেকে কিছু কিনে খান। আপনার টয়লেট এমনিই হবে, তিনিই কবি।
রাজনীতিবিদ
যিনি কারো কাছ থেকে দুইশ' টাকা ধার করে দিব দিব করে কয়েক বছর ঘুরিয়ে একশ' টাকা ফেরত দিয়ে পুরোটাই লস মনে করেন এবং অন্যকে সুযোগ না দিয়ে শুধু বকবক করেন।
সাংবাদিক
পুলিশের আগে ঘটনাস্থলে পেঁৗছে যিনি সাধারণকে জেরা করেন, তিনিই সাংবাদিক। অবশ্য পুলিশ ও রাজনীতিবিদদের মতো আর যার ইমেজ দ্রুত পতন কিংবা পচনশীল, তিনিই সাংবাদিক।
আইনজীবী
নিজে বিপদে পড়লেও যিনি হাত বাড়িয়ে দেন না; বরং অন্য কারো বাড়ানো হাতের অপো করেন, তিনিই আইনজীবী।
মন্ত্রী
ছেলেবেলায় যে ছেলে বা মেয়ে সহপাঠীদের খেলার সামগ্রী নিজের বলে বাড়িতে নিয়ে আসে এবং তার জিনিস দখলে রেখেছিল বলে সহপাঠীকে বেদম প্রহার করে। বড় হয়ে যিনি প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি ভাঙার জন্য, তিনিই মন্ত্রী।
শিল্পী (গায়ক)
চাহিবামাত্র বাহককে দশ টাকা দিতে বাধ্য থাকার মতো যিনি জনসমাগম দেখলেই হেঁড়ে গলায় ডাক ছাড়েন, তিনিই শিল্পী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
