30 জন আমেরিকান বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জানতে পারে যে বুথটিতে ইরাকি তেল পাওয়া যাচ্ছে।
30 জন ফরাসি এসে বুথটিতে ভিড় করবে যদি তারা জেনে যায় বুথটি ইরাকে অবস্থিত নয়।
30 জন ইউরোপিয়ান বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জানতে পারে বুথটিতে ইরাকের মতো আগ্রাসন নেই।
30 জন ব্রিটিশ রাজনীতিবিদ বুথটিতে ভিড় করবে যদি তারা জেনে যায় যে বুথটিতে একজন ভোটার আছেন।
30 জন ব্রিটিশ নাগরিক বুথটিতে এসে জমা হবে যদি তারা জানতে পারে বুথটি থেকে টনি ব্লেয়ারকে সরাসরি গালি দেয়া যায়।
30 জন ব্রিটিশ গোয়েন্দা সেখানে এসে হাজির হবে যদি জানতে পারে সেখানে একজন ইরাকি আছেন।
30 জন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে খুব সহজেই বুথে পাওয়া যাবে যদি বুথটি হয় ব্রিটেনের পেন্টনভিল কারাগারের ভিতরে।
30 জন রাশিয়ান বুথটিতে এসে জমায়েত হবে যখন জানতে পারবে সেখানে এক টুকরো রুটি পাওয়া গেছে।
30 জন সাধারণ শান্তিকামী মানুষ বুথটিতে যাবেন যখন শুনবেন সেটি মার্কিন দূতাবাসের ভিতরে অবস্থিত।
30 জন তুর্কি বুথটিতে এসে ভিড় করবে যদি জানতে পারে সেখানে ভূমিকম্প, কুর্দি এবং ইরাকিরা নেই।
30 জন কুয়েতি দৌড়ে এসে বুথটিতে ভিড় জমাবে যখন জানতে পারবে সেখানে একজন ইরাকি আসছেন।
30 জন ইরানি বুথটিতে এস ভিড় করবে যদি জানতে পারে সেটি আল্লাহর নামে উৎস্বগর্ীকৃত।
30 জন মার্কিন জেনারেল বুথটিতে এসে ভিড় করবে যদি সংবাদ পায় যে সেখানে বোমা লুকানো আছে।
30 জন সাংবাদিক বুথটিতে ভিড় করবে যদি জানা যায় বুথটি বাগদাদের ভেতরে অবস্থিত।
30 জন ফিলিস্তিনি বুথটিতে এসে জমা হবে যখন তাদের বলা হবে যে এখান থেকেই অধিকৃত ভূমি ছেড়ে দেবার ঘোষণা দেবে ইসরাইল।
30 জন টেলিফোন ইঞ্জিনিয়ার এসে বুথটিতে ভিড় করবে যদি তারা জানতে পারে যে ডিমান্ড নোটের টাকা ওই বুথ থেকেই দেয়া হবে।
30 জন ছাত্র বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জেনে যায় যে বাকি 70 জনও খুব শিগগিরই তাদের মতো উদ্বাস্তু ও বেকার হয়ে এখানে আসছে।
30 জন বাঙালি বেকার বুথটিতে এসে হাজির হবে যদি তারা জানতে পারে বুথটি থেকে চাকরিদাতার নিকট মামার জোরে সুপারিশ করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
