উপপত্নী : পত্নীর চেয়ে কোনো দিন কোনো রাতে অতীব গুরুত্বপূর্ণ!
উপমহাদেশ : পাকিস্তান-ভারত-বাংলাদেশের ক্যাচাল।
উপনাম : আসলাম তালুকদার, অরিজিনাল নাম। ঢাকায় এসে তার নাম হয়ে যায় নায়ক মান্না। এটা উপনাম। এভাবে রহিম-রহিমারা কেউ হয় জিউস, কেউ হয় টিউলিপ।
উপসাগর : মনে হয় এখানে উপ শব্দটা হুদাই লাগানো হয়েছে। সাগর তো সাগরই!
উপনদী : অভিমানী প্রিয়ার চোখের জলে যে নদী (ড্রেনও হতে পারে) হয়।
উপজেলা : এরশাদের সন্দেহহীন সন্তান যারা মাঝে মাঝে উপজ্বালার সৃষ্টি করে!
উপমন্ত্রী : চাপরাশি মন্ত্রী। ভাবসাব মন্ত্রীর মতো, মাগার কোনো কাম নাই। কোনো কাজেও লাগে না। সরকারি টাকার অপচয়কারী!
উপনির্বাচন : সরকারের হার্ট ডিজিজ! রুচির পরিবর্তন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
