বিশ্ব বিখ্যাত সাহিত্যিক মার্ক টোয়েন ছিলেন বই প্রেমী। তিনি তাঁর ব্যক্তিগত বইয়ের লাইব্রেরীটি তৈরী করেছিলেন বন্ধুবান্ধবদের কাছ থেকে বই ধার নিয়ে। কিন্তু আমাদের দেশের একটি নামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র এবং এক শিক্ষক খোজে পাওয়া গেছে যারা মার্কটোয়েনকেও হার মানিয়ে দিয়েছে বইয়ের প্রতি ভালবাসায়। তারা কিছুদিন আগে পাবলিক লাইব্রেরী থেকে 'দি হিউম্যান বডি' এবং 'এনসাইক্লোাপিডিয়া অব সাইন্স' নামক বই চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছেন কতৃপক্ষের হাতে!
সাংসদদের গামছা-বদনা কোলবালিশ সরবরাহ বন্ধ
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের হস্তক্ষেপে সংসদ সচিবালয় থেকে সাংসদদের জন্য গামছা, বদনা, বালিশের কভার, বিছানার ছাদর,মগ, বালতি, কোলবালিশ ও টয়লেটে ব্যবহারের সাবান সরবরাহ করার প্রথা অবশেষে বন্ধ হয়ে গেল! কোলবালিশ সহ সর্বমোট 200 টি পণ্যের চাহিদা সম্বলিত প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সাকা চৌধুরীর একটি চাহিদা পত্র অনুমোদনের জন্য স্পিকারের কাছে গেলে ব্যপারটি ধরা পড়ে। ফলে প্রতিবছরের প্রায় কোটি টাকা বাড়তি খরচের লাগাম টেনে ধরলেন তিনি। ধন্যবাদ স্পিকার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




