somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেকর্ড বুক থেকে

৩০ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অধিক অগ্রিম
আমাদের দেশে বই লেখার জন্য কিছু কিছু লেখক অগ্রিম নিয়ে থাকেন। তবে সেটার পরিমাণটা হাতে গোনা সম্ভব। কিন্তু সাহিত্যিক টম ক্লেন্সি 1992 সালের আগস্ট মাসে 'উইদাউট রিমর্স' বইটি লেখার জন্য অগ্রিম নিয়েছিলেন মাত্র 14 মিলিয়ন মার্কিন ডলার। এটাই ইতিহাসে কোনো বইয়ের জন্য দেয়া সবচেয়ে বেশি অগ্রিম।

দ্রুত বিক্রীত বই
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ কবিতা লিখতেন। তবে তার বইয়ের কাটতি নিয়ে মানুষের মনে রয়েছে যথেষ্ট সন্দেহ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রী অথর্াৎ সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন 'লিভিং হিস্ট্রি' নামে যে বইটি লিখেছিলেন তার কাটতি দেখে অবাক হবেন বিশ্বখ্যাত যে কোনো লেখক। 2003 সালের জুন মাসে যেদিন বইটি প্রকাশ পায় সেদিনই তার বিক্রয়ের পরিমাণ ছিল 2 লাখ কপি।

সর্বাধিক আয়ের লেখক
কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকের সাপ্তাহিক সাপ্লিমেন্টের বদৌলতে হয়তো অনেকেই জেনে গেছেন ঈদ উপলক্ষে এদেশের বিভিন্ন লেখকের সম্মানী কিংবা আয়ের হিসাব। সে হিসাব থেকেই যে কেউ অনুমান করে নিতে পারেন এ দেশি লেখকদের বার্ষিক আয়ের হিসাব। কিন্তু পাঠক কি চিন্তা করতে পারেন হ্যারি পটার-এর লেখিকা জনা কেথলিন রোলিং এক বছরে কত আয় করেছিলেন? এ লেখিকা 2001 থেকে 2002 সাল এ এক বছরে হ্যারি পটারের কপিরাইট থেকেই আয় করেছেন মাত্র 232 মিলিয়ন মার্কিন ডলার! যার বদৌলতে তিনি সবচেয়ে ধনী ব্রিটিশ নারীদের একজন হয়েছেন!

পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি
আমাদের দেশে বইয়ের সবচেয়ে বড় বাজার বা দোকান বাংলাবাজারেই অবস্থিত। এ এলাকাটি আর কিছু না হোক, গিঞ্জি পরিবেশের জন্য বিখ্যাত। তবে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত 'বার্নস এন্ড নোবেল' নামক বইয়ের দোকানটি কিন্তু বিশ্বের বৃহত্তম বইয়ের দোকান হিসেবেই পরিচিত। এর আয়তন 1,54,250 বর্গফুট! যার বুক শেলফগুলো একত্রে জোড়া দিলে 20.7 কিলোমিটার একটা রাস্তার সমান হবে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×